শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:৪৯ পিএম, ২০২৩-০৯-২৫
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর এলাকায় উপকূলীয় কেওড়া বন উজাড় করে পুকুর খনন করার অপরাধে ২৫ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর অনুকূলে অধিগ্রহণ করা বনাঞ্চল নিধনে জড়িতদের বিরুদ্ধে গোপন সংবাদের ভিত্তিতে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এবিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, বেজার অনুকূলে অধিগ্রহণকৃত উপকূলীয় কেওড়া বন কেটে উক্ত স্থানে মাছের ঘের তৈরী করে পুকুর খননের কাজে লিপ্ত থাকার অপরাধে অভিযুক্ত অত্র উপজেলার কাটাছড়া ইউনিয়নের পশ্চিম বাড়ীয়াখালী গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো: রাকিব হোসেন (২৪) ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ এলাকার চর কলসী গ্রামের লুৎফর রহমান এর ছেলে মো: জসীম উদ্দীন (২৬)'কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক (২) দুইজনের প্রত্যেককে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
এসময় মাটি কাটার কাজে নিয়োজিত শ্রমিকদেরকে এ ধরনের অবৈধ কাজে না জড়ানোর বিষয়ে সতর্ক করা হয় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন তিনি।
এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মীরসরাই উপজেলা চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited