বাংলাদেশ   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পর্যটকদের নিরাপত্তায় রাঙ্গামাটির ফিসারী বাধে যুক্ত হলো পুলিশ বক্স

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি:    |    ০৩:২৪ পিএম, ২০২৬-১০-১৩

পর্যটকদের নিরাপত্তায় রাঙ্গামাটির ফিসারী বাধে যুক্ত হলো পুলিশ বক্স

পর্যটন নগরী রাঙ্গামাটির ফিসারী বাঁধে নয়নাভিরাম লেক ভিউ গার্ডেনে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নবনির্মিত পুলিশ বক্স হস্তান্তর ও উদ্বোধন করা হয়েছে। রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে নির্মিত পুলিশ বক্সটি রাঙ্গামাটি জেলা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নবনির্মিত ও হস্তান্তরিত এই পুলিশ বক্সটি উদ্বোধন করেন, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম।
নবনির্মিত এ পুলিশ বক্সের মাধ্যমে ফিসারী বাঁধের সড়ক নিরাপত্তা ও লেক ভিউ গার্ডেন এলাকায় আগত পর্যটকদের নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। 
এ সময় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জসিম উদ্দিন, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোকলেসুর রহমান, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, দৈনিক গিরিদর্পণ সম্পাদক নন্দন দেবনাথ, দৈনিক পার্বত্য চট্টগ্রামের সম্পাদক ফজলে এলাহী সহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 
স্থানীয়রা জানায়, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি রাঙ্গামাটিতে প্রতিদিনই জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভিড় করেন দেশ-বিদেশের অসংখ্য পর্যটক। বিশেষ করে কাপ্তাই হ্রদ ও এর আশপাশের দর্শনীয় স্থানগুলো ভ্রমণপিপাসুদের কাছে অন্যতম আকর্ষণ। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে ভ্রমণের পরিবেশ বজায় রাখতে লেক ভিউ গার্ডেনের এ পুলিশ বক্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।

রিটেলেড নিউজ

টঙ্গী বাজার সংযোগ সড়কের উদ্বোধন করেন গাজীপুর সিটি প্রশাসক শওকত হোসেন সরকার

টঙ্গী বাজার সংযোগ সড়কের উদ্বোধন করেন গাজীপুর সিটি প্রশাসক শওকত হোসেন সরকার

আমাদের বাংলা ডেস্ক : : টঙ্গী প্রতিনিধি : গাজীপুর মহানগরীর টঙ্গীতে সম্মানিত ওলামা মাশায়েখ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে à¦...বিস্তারিত

যশোর শহরে দোকান ঘরের টিনের চাল কেটে প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি

যশোর শহরে দোকান ঘরের টিনের চাল কেটে প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি

আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো : যশোর শহরের আশ্রম রোডে একটি দোকানের টিনের চালা কেটে নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মাল...বিস্তারিত

যশোরে ময়লা আর্বজনা ফেলা নিয়ে চলচ্চিত্র ও নাট্য অভিনেতা শমু চৌধুরী গুরুতর আহত

যশোরে ময়লা আর্বজনা ফেলা নিয়ে চলচ্চিত্র ও নাট্য অভিনেতা শমু চৌধুরী গুরুতর আহত

আমাদের বাংলা ডেস্ক : : যশোর ব্যুরো: যশোরে ময়লা-আবর্জনা এলোমেলো ফেলা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাকে কেন্দ্র করে চলচ্à...বিস্তারিত

নীলফামারীর ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নীলফামারীর ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আমাদের বাংলা ডেস্ক : : নীলফামারী জেলা প্রতিনিধি : “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে ...বিস্তারিত

সিলেটে হামের আক্রমনে নেই হাসপাতালগুলোতে সিট,প্রতিদিন বাড়ছে রোগী সংখ্যা

সিলেটে হামের আক্রমনে নেই হাসপাতালগুলোতে সিট,প্রতিদিন বাড়ছে রোগী সংখ্যা

আমাদের বাংলা ডেস্ক : : সিলেট প্রতিনিধি : সিলেটে প্রতিদিন হামের আক্রমনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন চিকিৎসা নিতà§...বিস্তারিত

রাঙামাটির এডিসি কলোনী নূরানী তা’লীমুল কোরআন মাদ্রাসার ছবক ও পাগড়ি প্রদান

রাঙামাটির এডিসি কলোনী নূরানী তা’লীমুল কোরআন মাদ্রাসার ছবক ও পাগড়ি প্রদান

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : রাঙামাটিতে নূরানী তা’লীমুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থীদের ছবক ও পাগড়ি প্রদান অনুষ্ঠিত হয়েছে। ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত

সর্বশেষ খবর