বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

৯২ বছরের রেকর্ড ভেঙে অভিষেকেই ইতিহাসের পাতায় ‘বুড়ো’ আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:১৫ পিএম, ২০২৫-১০-২২

৯২ বছরের রেকর্ড ভেঙে অভিষেকেই ইতিহাসের পাতায় ‘বুড়ো’ আফ্রিদি

৩৮ বছর ২৯৯ দিন বয়সে পাকিস্তানের হয়ে টেস্ট অভিষেক। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনেই বল হাতে বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি গড়ে ফেললেন এক অবিশ্বাস্য বিশ্বরেকর্ড।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেট শিকার করে তিনি টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে অভিষেকে ৫ উইকেট নেওয়া বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার হয়ে গেলেন।
বুধবার সকালে, আসিফ আফ্রিদির মিডল স্টাম্পের একটি ডেলিভারি রিভার্স সুইপ করার চেষ্টা করেন প্রোটিয়া ব্যাটার সাইমন হার্মার। কিন্তু ব্যাটে-বলে সংযোগ ঘটাতে না পারায় জোরালো এলবিডব্লিউর আবেদন ওঠে। আম্পায়ার আঙুল তুলতে সময় নেননি। হার্মার রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। এই উইকেটের মাধ্যমেই আসিফ আফ্রিদি তার নাম রেকর্ড বইয়ে তুলে নেন।
এতদিন এই রেকর্ডটি ছিল ইংল্যান্ডের সাবেক লেগ স্পিনার চার্লস ম্যারিয়টের দখলে। ৯২ বছরেরও বেশি সময় আগে, ১৯৩৩ সালে কেনিংটন ওভালে, ম্যারিয়ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৭ বছর ৩৩২ দিন বয়সে নিজের অভিষেক টেস্টে এই কীর্তি গড়েছিলেন। সেবার তিনি প্রথম ইনিংসে ৩৭ রানে ৫ এবং দ্বিতীয় ইনিংসে ৫৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন।
দীর্ঘদিন পর টেস্ট অভিষেক হওয়া আসিফ আফ্রিদি নিশ্চিতভাবেই ম্যারিয়টের ভাগ্যবরণ করতে চাইবেন না। কারণ, ১৯৩৩ সালে ওই ম্যাচে ১১ উইকেট নেওয়ার পরও ম্যারিয়ট আর কোনো টেস্ট খেলার সুযোগ পাননি। তবে ম্যারিয়টের মতো আসিফের সামনেও অভিষেকে দুই ইনিংসেই ৫ উইকেট নেওয়ার সুযোগ থাকছে।
আসিফ আফ্রিদির আগে পাকিস্তানের হয়ে অভিষেকে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়ার রেকর্ডটি ছিল নোমান আলির। ২০২১ সালে করাচি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ৩৪ বছর ১১১ দিন বয়সে ৫ উইকেট নিয়েছিলেন নোমান।
রেকর্ড গড়ার পথে আসিফ আফ্রিদি ম্যাচের দ্বিতীয় দিনে ২টি উইকেট শিকার করেছিলেন। বুধবার সকালে তিনি প্রথমে দুই সেট ব্যাটার ট্রিস্টান স্টাবস ও কাইল ভেরেইনাকে আউট করেন এবং সবশেষে হার্মারকে ফিরিয়ে ৫ উইকেটের মাইলফলক পূর্ণ করেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের ৩৩৩ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৪০৪ রানে অলরাউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের লিড ৭১ রানের।

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর