শিরোনাম
সংকাদদাতা, সিরাজগঞ্জ: | ০৭:১৩ পিএম, ২০২১-০৮-০৯
সিরাজগঞ্জ সদর উপজেলায় বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইতিমধ্যে মৃত দুইজনের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (৮ আগষ্ট) শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর ও বহুলী ইউনিয়নের সরাইচন্ডী এলাকা এ ঘটনা ঘটে। সোমবার (৯ আগষ্ট) সকালে দুজনের দাফন সম্পন্ন হয়।
মৃত ব্যক্তিরা হলেন, রঘুনাথপুর গ্রামের হাফিজুলের ছেলে ওয়াহাব (৩০) ও সিকিমের ছেলে আব্দুল (৩২) এবং সরাইচন্ডী গ্রামের কালু শেখের ছেলে আবু তাহের (৫০)।
শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ জানান, রাতেই তিনজনের মৃত্যু হয়েছে। তিনটা মৃত্যুই অস্বাভাবিক। তারা মাঝে মধ্যে মদ পান করে, তবে মদ্যপানে মৃত্যু হয়েছে কিনা সেটা জানা যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারক জানান, আমরা বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। এদের মধ্যে সকালে দুজনকে দাফন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জসিম উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শনে রয়েছেন।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited