শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৩৩ পিএম, ২০২৬-০১-১৮
নিবন্ধিত কোনো হজযাত্রী গুরুত্বর কারণে হজে যেতে অপারগ হলে হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে। তবে হজযাত্রীর অজ্ঞাতসারে অথবা ইচ্ছার বিরুদ্ধে প্রতিস্থাপনের কোনো অভিযোগ পাওয়া গেলে অভিযুক্ত এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (১৭ জানুয়ারি) ২০২৬ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সি/লিড এজেন্সির স্বত্বাধিকারী/ব্যবস্থাপনা পরিচালককে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়, ২০২৬ সালের হজ মৌসুমে নিবন্ধিত কোনো হজযাত্রী গুরুত্বর অসুস্থতা অথবা মৃত্যুজনিত কারণে হজে যেতে অপারগ হলে সংশ্লিষ্ট এজেন্সি হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা অনুযায়ী হজযাত্রী প্রতিস্থাপন (রিপ্লেসম্যান্ট) করতে পারবে। হজযাত্রীর অজ্ঞাতসারে অথবা ইচ্ছার বিরুদ্ধে প্রতিস্থাপনের কোনো অভিযোগ পাওয়া গেলে অভিযুক্ত এজেন্সির বিরুদ্ধে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। প্রতিস্থাপন কার্যক্রম আগামী ০৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে জানিয়ে চিঠিতে আরও বলা হয়, এজেন্সি থেকে হজযাত্রীর প্রতিস্থাপনের আবেদন সাবমিট করার সময় হজযাত্রীর মোবাইলে এসএমএস পাঠিয়ে অবহিত করা হবে।
নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited