বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আচরণ বিধি লঙ্ঘন করলে সরাসরি প্রার্থীতা বাতিল- নির্বাচন কমিশনার আনোয়ারুল

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:৫৫ পিএম, ২০২৫-১২-০১

আচরণ বিধি লঙ্ঘন করলে সরাসরি প্রার্থীতা বাতিল- নির্বাচন কমিশনার আনোয়ারুল

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবদলের প্রার্থী সমান ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। নির্বাচন চলাকালীন যে কোনো দলের প্রার্থী যদি আচরণ বিধি লঙ্ঘন করেন তাদের বিরুদ্ধে লোকদেখানো কোনো ব্যবস্থা নেয়া হবে না, সরাসরি প্রার্থীতা বাতিল করা হবে। কোন প্রার্থী এ নির্বাচনে পোস্টারও করতে পারবেন না।
সোমবার সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের সাইরা গার্ডেন রিসোর্টে বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে নারায়ণগঞ্জে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরুপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী একটি কর্মশালায় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে।
তিনি আরো বলেন, সরকার চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে নির্বাচন করার জন্য এবং গণভোট করার জন্য। নির্বাচন কমিশন আইন কানুন বিধি-বিধানসহ সব কিছু করে প্রস্তুত। এই নির্বাচনের জন্য প্রয়োজনীয় সকল মালামল ক্রয় করা হয়েছে। এই মাসের দ্বিতীয় সপ্তাহের ভিতরে আমরা নির্বাচনের তফসিল ঘোষণা করব। দু’মাস পরে যে তারিখে আমরা সিডিউল ঘোষণা করব। সে দিন থেকে কম-বেশি ৬০ দিনের ভিতর নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশেষ করে রমজান মাসের আগে আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আনোয়ারুল ইসলাম সরকার আরো বলেন, হলফনামায় যদি কোনো প্রার্থী তথ্য গোপন করেন এবং কম-বেশি দেন সে ক্ষেত্রে সে নির্বাচিত হলেও তার পদবি বাতিল হবে। নির্বাচন চলাকালীন সময় প্রিজাইডিং অফিসার থাকবেন কেন্দ্রের কেন্দবৃন্দ। প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে তার কেন্দ্রে ভোট ব্যবস্থাপনা করবেন। যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় ফল ঘোষণার আগ পর্যন্ত কোনো যদি অন্তরায় সৃষ্টি হয় তাহলে প্রিজাইডিং অফিসার ভোট কেন্দ্র বন্ধ করতে পারবেন।
তাছাড়া রিটানিং অফিসার চাইলে পুরো আসনটাই বাতিল করতে পারবেন।
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-প্রধান (উপসচিব) ও প্রকল্প পরিচালক মোহাম্মদ মোস্তফা হাসান, ঢাকা অঞ্চলের অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর হোসেন, অতিরিক্ত নির্বাচন অফিসার রাকিবুজ্জামান রেনু, বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি লিয়াকত আলী প্রমুখ।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর