বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ঝালকাঠিতে জামায়াত সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:৪৪ পিএম, ২০২৬-০২-১২

ঝালকাঠিতে জামায়াত সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩

‎ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি-১ আসনের জামায়াত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থী ড. ফয়জুল হকের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় জামায়াতের তিন সমর্থক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে রাজাপুর উপজেলার আদাখোলা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। ‎আহতরা হলেন—জাহিদ, প্রার্থীর ব্যক্তিগত সহকারী (পিএস) খায়রুল এবং কর্মী সাইফুল। তারা দুইজন রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আর গুরুতর আহত একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  ‎প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগের খবর পেয়ে ড. ফয়জুল হক কয়েকজন সমর্থককে নিয়ে আদাখোলা স্কুল কেন্দ্রে যান। এ সময় সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ করা হয়, কেন্দ্রে প্রবেশের সময় তাকে লক্ষ্য করে ধাক্কাধাক্কি করা হয় এবং একপর্যায়ে লাঞ্ছিত করা হয়। তাকে রক্ষা করতে গেলে তার পিএসসহ কয়েকজন সমর্থক মারধরের শিকার হন।  ‎ড. ফয়জুল হক অভিযোগ করেন, বিএনপির সমর্থকরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছেন। তিনি বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আমার কর্মীদের ওপর অতর্কিত আক্রমণ চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশের হাতে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। ঘটনার পর সেনাবাহিনী জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে বলে জানা গেছে। তবে আটক ব্যক্তিরা কোন দলের এবং হামলায় কারা জড়িত—এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম। তিনি বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান থাকবে।

রিটেলেড নিউজ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত


ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত


টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর