বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

তৃতীয় ও চতুর্থ সন্তান নিলেই ৩০-৪০ হাজার রুপি পাবেন বাবা মা

শফকত সাদিয়া আহমেদ    |    ০৬:০৬ পিএম, ২০২৬-০৫-১৭

তৃতীয় ও চতুর্থ সন্তান নিলেই ৩০-৪০ হাজার রুপি পাবেন বাবা মা

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশে জনসংখ্যা কমে যাওয়ার প্রবণতা ঠেকাতে ব্যতিক্রমী এক পদক্ষেপ নিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। রাজ্যে কোনও পরিবারে তৃতীয় সন্তানের জন্ম হলে ৩০ হাজার এবং চতুর্থ সন্তানের জন্মের ক্ষেত্রে ৪০ হাজার রুপি নগদ অর্থ সহায়তা দেওয়া হবে বলে শনিবার ঘোষণা দিয়েছেন তিনি।
রাজ্যের শ্রীকাকুলাম জেলায় আয়োজিত এক জনসভায় ভাষণ দেওয়ার সময় ওই ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এই সিদ্ধান্তের বিস্তারিত রূপরেখা আগামী এক মাসের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেছেন, ‘‘আমি একটি নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছি। তৃতীয় সন্তানের জন্মের পরপরই আমরা ৩০ হাজার রুপি এবং চতুর্থ সন্তানের জন্য ৪০ হাজার রুপি দেব। এটি কি সঠিক সিদ্ধান্ত নয়?’’
অন্ধ্র প্রদেশের জনসংখ্যা বৃদ্ধির হার নিম্নমুখী হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাইডু। তিনি জোর দিয়ে বলেন, শিশুদের বোঝা হিসেবে না দেখে দেশের সম্পদ হিসেবে বিবেচনা করা উচিত। মুখ্যমন্ত্রী একসময় জনসংখ্যা নিয়ন্ত্রণের পক্ষে থাকলেও এখন তিনি মনে করেন, জন্মহার বাড়াতে সমাজকে একযোগে কাজ করতে হবে।
দ্বিতীয় সন্তানের জন্মের পর দম্পতিদের ২৫ হাজার রুপি প্রণোদনা দেওয়ার পূর্ববর্তী প্রস্তাবের ধারাবাহিকতায় নাইডু সর্বশেষ এই ঘোষণা দিয়েছেন। চলতি বছরের মার্চে রাজ্য বিধানসভাকে ‘দ্বিতীয় সন্তান প্রণোদনার’ ওই পরিকল্পনা সম্পর্কে অবহিত করেছিলেন।
শনিবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্য কুমার যাদব বলেছেন, ‘‘সরকার বর্তমানে তৃতীয় ও চতুর্থ সন্তান নেওয়ার ক্ষেত্রেও এই আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’’
এদিকে, মুখ্যমন্ত্রী নাইডু একটি বিশেষ প্রবণতার দিকে ইঙ্গিত করে বলেন, আয় বাড়ার সঙ্গে সঙ্গে অনেক দম্পতি একটি মাত্র সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। একই সঙ্গে তিনি বলেন, অনেক দম্পতি কেবল তখনই দ্বিতীয় সন্তান নিচ্ছেন, যখন তাদের প্রথম সন্তানটি কন্যা হয়। এসব কারণে রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাচ্ছে বলেও সতর্ক করে দিয়েছেন অন্ধ্র প্রদেশের এই মুখ্যমন্ত্রী। তিনি প্রতিস্থাপনযোগ্য প্রজনন হার ২ দশমিক ১ শতাংশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। একজন নারীর বিপরীতে প্রজনন হার গড়ে ২ দশমিক ১ শতাংশ হলেই কেবল জনসংখ্যা স্থিতিশীল থাকে জানিয়ে নাইডু বলেন, বিশ্বের অনেক দেশে জনসংখ্যা কমে যাওয়া এবং বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়া সেখানকার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।
সূত্র: ইন্ডিয়া টুডে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর