শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:৫৩ পিএম, ২০২৫-১১-৩০
জাতীয় নির্বাচন এবং গণভোট একত্রে করতে একটি ভোট কক্ষে, দুটি গোপন বুথ করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে ৩৪টি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আন্ত:মন্ত্রণালয় সভার ব্রিফিংয়ে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ এসব কথা জানান।
রোববার নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সিইসির সভাপতিত্বে বিকালে সভাটি অনুষ্ঠিত হয়। সভার কমিশনগণদয়সহ ইসির উদ্ধর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আগামী বছরে জাতীয় নির্বাচন এবং গণভোট মিলে সবচেয়ে বড় নির্বাচন হবে। মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর কথা এবং কাজের সমন্বয় চেয়েছে নির্বাচন কমিশন।
তিনি আরও বলেন, যারা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন তাদের ভাতা বাড়ানো হয়েছে, যাতে করে স্থানীয় রাজনৈতিক কোনো ব্যক্তির আতিথেয়তা তারা গ্রহণ না করেন।
এখন পর্যন্ত এক লাখের মতো প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন ভোট দেয়ার জন্য-এ কথা জানিয়ে তিনি বলেন, মক ভোটিংয়ের ফলাফল থেকে কমিশন মনে করে ভোট কেন্দ্র কিংবা ভোট কক্ষ বাড়ানোর প্রয়োজন নেই। শুধুমাত্র গোপন কক্ষ বাড়ালেই হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকবেই বলেও জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited