বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় বিচারকের সাথে আইনজীবীদের অশালীন আচরণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৪৯ পিএম, ২০২৩-০১-০৫

ব্রাহ্মণবাড়িয়ায় বিচারকের সাথে আইনজীবীদের অশালীন আচরণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ফারুককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, অশালীন আচরণ ও কর্মকর্তা কর্মচারীদের কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে । এ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ফারুক ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানভীর ভূঁইঞা, সম্পাদক (প্রশাসন) অ্যাডভোকেট মো. আক্কাস আলী ও অ্যাডভোকেট জুবায়ের ইসলামসহ অজ্ঞাত ১০-১৫ জন  আইনজীবীর বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রীম কোর্ট রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ।  সুষ্ঠু বিচারিক কাজে বাঁধা দান করতে তাকে  মানসিকভাবে বিপর্যস্ত করার জন্য অশ্রাব্য ভাষায় গালিগালাজ, অশালীন আচরণ করেন বলে  জানান  জেলা ও দায়রা জজ মোহাম্মদ ফারুক।এদিকে আদালতের কর্মকর্তা- কর্মচারীদের গালিগালাজ, অশালীন আচরণ, কাজে বাধাঁদান প্রতিবাদ জানিয়ে, কর্মকর্তা কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি কাজী উজ্জল ইসলাম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারককে (জেলা জজ) গালাগাল, প্রাণনাশের হুমকি, বিচার কাজে হস্তক্ষেপ,  এজলাসে ঢুকে নথি ছিনিয়ে নেওয়া, কর্মচারীদের মারধর করার প্রতিবাদে তাঁরা কিছু আইনজীবীর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেন।  তাঁরা আইনজীবীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মানসম্মান নিয়ে কাজ করতে চান। গত ২ জানুয়ারি সুপ্রিম কোর্টের ‘এজলাসে আদালতের বিচারক ও কর্মচারীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও অশালীন আচরণের জন্য আদালত অবমাননার ব্যবস্থা গ্রহণের প্রার্থনা’ শীর্ষক একটি চিঠি পাঠান ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ ফারুক। এ চিঠি প্রধান বিচারপতি বরাবরে উপস্থাপন করেন রেজিস্ট্রার জেনারেল।এ ঘটনাকে কেন্দ্রকে নাম প্রকাশ অনিচ্ছুক এক সেবাগ্রহীতারা বলেন, কিছু আইনজীবীরা তাদের সুবিধার্থে  আইনজীবী সমিতিকে কাজ লাগিয়ে বিচারিক কার্যক্রম বাধাগ্রস্ত করতে চায় ।বিচারকের সঙ্গে আইনজীবীদের অসৌজন্যমূলক আচরণ, বিচারিক কাজে হস্তক্ষেপ, কর্মচারীদের মারধর, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন ৪ জানুয়ারি থেকে কর্মবিরতি পালন শুরু করেন। একই সঙ্গে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।দেখা গেছে, সকাল থেকে আদালতের কর্মচারীরা নিজ নিজ কক্ষে না গিয়ে বাইরে অবস্থান করেন। আদালতের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে রাখতে দেখা যায়। যে কারণে আদালতে কার্যক্রম নির্দিষ্ট সময় শুরু করা যায়নি। ফলে সেবাগ্রহীতারা এসে ফিরে যাচ্ছেন,আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর