বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

কোনো সান্ত্বনার বাণী শোনাবেন না, অন্তর্বর্তী সরকারকে নুর

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:১৩ পিএম, ২০২৫-১২-১৩

কোনো সান্ত্বনার বাণী শোনাবেন না, অন্তর্বর্তী সরকারকে নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আমি ওসমান হাদির চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। মেডিকেলের ভাষায় এ কন্ডিশন নিয়ে সুস্থ হওয়া, স্বাভাবিক জীবনে ফেরা কিংবা বেঁচে থাকার হার খুব নগণ্য। কাজেই এ মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের দোয়া।’
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হাদিকে দেখতে এসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে নুর এসব কথা বলেন। তিনি বলেন, ‘দোয়ায় মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, আয়ু বাড়ে। এজন্য আমরা দেশের মানুষের কাছে আমাদের ভাই, আমাদের সংগ্রামের সহযোদ্ধা হাদির জন্য দোয়া চাই।’
গণঅধিকার পরিষদের সভাপতি জানান, হাদির ওপর হামলার পর ২৪ ঘণ্টা অতিবাহিত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তার খুব বেশি তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সরকারের মাধ্যমে জানানো হয়নি।
হাদি খুব গুরুতর অবস্থায় হাসপাতালের শয্যায় শুয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, হাদির এ আহত হওয়া গোটা দেশের তরুণ থেকে প্রবীণ- সব মানুষকে মর্মাহত করেছে। এর আগে চট্টগ্রামে একজন সংসদ সদস্য প্রার্থী গুলিবিদ্ধ হয়েছিলেন। সেই ঘটনায় এখন পর্যন্ত কিন্তু কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
নুর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘হাদির পরিবারকে ডেকে নিয়ে সান্ত্বনা দেওয়া হয়েছে। বলা হয়েছে বিচার করবো, খুনিরা ধরা পড়বে। এ বয়ান শেখ হাসিনাও দিয়েছিলেন। তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, কোনো সান্ত্বনার বাণী শোনাবেন না। শেখ হাসিনার পরিণতি দেখেছেন, বিক্ষুব্ধ জনতা কীভাবে গণভবন ঘেরাও করতে গিয়েছিল। কাজেই আপনারাও যদি ওই শেখ হাসিনার মতোই সান্ত্বনার বাণী শোনান, আমাদের ঘুমপাড়ানি মাসি-পিসির গল্প শুনিয়ে শান্ত রাখতে চান, সেটি আপনারা পারবেন না।’

রিটেলেড নিউজ

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধা...বিস্তারিত


মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচ...বিস্তারিত


পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দ...বিস্তারিত


জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত


ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত


গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর