শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:১০ পিএম, ২০২৫-১২-১১
জামালপুরে লিপি আক্তার (৩৫) নামে এক র্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার গৌরী শংকর (গণময়দান) মাঠ সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্ছু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত লিপি আক্তার একই উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকার মৃত কাদের মন্ডলের ছেলে মহর আলীর স্ত্রী। র্যাব কর্মকর্তা মহর আলী র্যাব-২ এর উপ পরিদর্শক (এসআই) পদে ঢাকার মোহাম্মদপুর বসিলা এলাকায় কর্মরত আছেন। হত্যার সময় লিপি আক্তারের ১১ বছরের মেয়ে নিথি আক্তারকেও ভয়ভীতি দেখানো হয়। গত কয়েক বছর থেকে মহর আলীর স্ত্রী লিপি আক্তার শিমলা বাজার গৌরী শংকর (গণময়দান) মাঠ সংলগ্ন এলাকার একটি বাসায় ভাড়া নিয়ে থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে র্যাব কর্মকর্তার স্ত্রী লিপি খাতুন তার মেয়ে নিথি আক্তারকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরের দিকে চোর গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে। এ সময় চোরকে চিনে ফেলায় গলায় ওড়না পেঁচিয়ে লিপি আক্তারকে শ্বাসরোধে হত্যা করে। সকালে খবর পেয়ে ওই গৃহবধূ লিপি আক্তারের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্ছু মিয়া বলেন, বৃহস্পতিবার সকালে নিহত লিপি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited