বাংলাদেশ   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭জন ডাকাত গ্রেফতার,লুটের মালামাল উদ্ধার

ষ্টাফ রিপোর্টার :    |    ০১:২১ পিএম, ২০২৬-০৮-১১

জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭জন ডাকাত গ্রেফতার,লুটের মালামাল উদ্ধার

স্টাফ রিপোর্টার :
চট্টগ্রামের মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের টানা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ডাকাতি মামলার ৭জন আসামি গ্রেফতার ও লুটের মালামাল উদ্ধার করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাত ২টার পরে মীরসরাই ইকোনমিক জোনের বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নির্মাণাধীন ফ্যাক্টরীতে ১০/১৫ জনের একটি ডাকাত দল ফ্যাক্টরীতে নিয়োজিত গার্ডেদেরকে মারধর ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করিয়া ৩টি মোবাইল ফোন এবং অনুমান ২৫০ মিটার লম্বা বৈদ্যুতিক তার সহ মূল্যবান মালামাল ডাকাতি করে নিয়ে যায়। পরে মামলার তদন্ত কর্মকর্তা জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল মীরসরাই ইকোনমিক জোনসহ আশপাশ এলাকায় টানা ৩২ ঘন্টা অভিযান পরিচালনা করে ৭জন ডাকাতকে মীরসরাই ইকোনমিক জোন এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী মেহেদীনগর গ্রামের মৃত নুরুল আফছারের ছেলে মেহেদী হাসান (২৩), জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী গ্রামের হারুন অর রশীদের ছেলে মোঃ রাকিব (২১), মেহেদীনগর গ্রামের মোঃ সিরাজ মিয়ার ছেলে সুজাউল হক (২৪), একই গ্রামের ওবাইদুল হকের ছেলে এমদাদুল হল (২৮), করেরহাট ঘোড়ামারা গ্রামের আব্দুল মন্নানের ছেলে মিজান উদ্দিন (৩২), পূর্ব হিঙ্গুলী হারুন অর রশীদের ছেলে মোঃ সাখাওয়াত হোসেন নাহিদ (২৪), মেহেদীনগর গ্রামের আবুল কাশেমের ছেলে ইউসুফ প্রঃ ডাক্তার (২৬)। সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ আব্দুল হালীম। তিনি আরো জানান, গ্রেফতারকৃত ডাকাতদের তথ্য ও দেখানো মতে
সোমবার ভোরে ডাকাতির ঘটনায় লুট হওয়া বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারপূর্বক ০৭জন ডাকাতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত ইউসুফ প্রঃ ডাক্তার (২৬) এর বিরুদ্ধে ০৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। 
 

রিটেলেড নিউজ

জ্বালানি সংকটে মায়ানমারে পাচার হচ্ছে তেল, প্রশাসনের অভিযানেও থামছে না অনুমোদনহীন তেল বিক্রি, বৈধ পাম্পের দাবিতে জেলেরা

জ্বালানি সংকটে মায়ানমারে পাচার হচ্ছে তেল, প্রশাসনের অভিযানেও থামছে না অনুমোদনহীন তেল বিক্রি, বৈধ পাম্পের দাবিতে জেলেরা

আমাদের বাংলা ডেস্ক : : নুরুল আবছার, মহেশখালী : কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা-ঘটিভাঙ্গা এলা...বিস্তারিত


চুয়েটে দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি

চুয়েটে দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি

মোঃ শাহ্ জালাল : : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ক...বিস্তারিত


‘নীরব ঘাতক’ সিসার বিষে নীল শৈশব

‘নীরব ঘাতক’ সিসার বিষে নীল শৈশব

নিজস্ব প্রতিবেদক : রইছ উদ্দিন আগে কাজ করতেন আমিনবাজারের একটি ইটভাটায়। ২০২৪ সালের জুনে মিরপুর বেড়িবাঁধ এলাকার একটি বà§...বিস্তারিত


সৌদিজুড়ে হামলার আতঙ্ক, পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি

সৌদিজুড়ে হামলার আতঙ্ক, পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক : :   আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম ধর্মের পবিত্রতম স্থান মক্কা নগরীসহ সৌদি আরবের একাধিক অঞ্চলে সম্ভাব্à¦...বিস্তারিত


পঙ্গু হাসপাতালে ‘ভর্তিযুদ্ধ’, মাস কেটে যায় একটি সিটের জন্য

পঙ্গু হাসপাতালে ‘ভর্তিযুদ্ধ’, মাস কেটে যায় একটি সিটের জন্য

নিজস্ব প্রতিবেদক : দুপুর ১২টা রাজধানীর পঙ্গু হাসপাতালের টিকিট কাউন্টার পেরিয়ে আউটডোরের আগে করিডরে বিছানা পেতে বসে আ...বিস্তারিত


তৃতীয় টার্মিনাল • চালুর আগে ইমিগ্রেশন আধুনিকায়নে ব্যয় আরও ৫০ কোটি টাকা

তৃতীয় টার্মিনাল • চালুর আগে ইমিগ্রেশন আধুনিকায়নে ব্যয় আরও ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : সরকারের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের ১৬ ডিসেম্বর চালু হবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর