বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

অনিশ্চয়তায় স্থবির বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক    |    ০১:৫৯ পিএম, ২০২৫-১০-০৬

অনিশ্চয়তায় স্থবির বাণিজ্য

দেশের ব্যবসা-বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তা কমছে না ব্যবসায়ীদের। গ্যাসসংকট, ডলারসংকট, ব্যাংকের সুদহার বৃদ্ধি, রাজনৈতিক সংকট, শ্রম আইন সংস্কার নিয়ে অস্থিরতা-সব মিলিয়ে বিনিয়োগ পরিবেশে নেমে এসেছে গভীর অনিশ্চয়তা। নতুন বিনিয়োগে সাহস পাচ্ছেন না ব্যবসায়ীরা। পুরোনো বিনিয়োগও পড়ছে ঝুঁকিতে।
মূলধনি যন্ত্রপাতি আমদানির জন্য এলসি খোলায়ও নানান জটিলতা তৈরি হয়েছে।
ব্যাংকের সুদহার সম্প্রতি বেড়ে দাঁড়িয়েছে ১৬ শতাংশে। উদ্যোক্তারা বলছেন, এ সুদে কোনো ব্যবসা টেকসইভাবে চালানো সম্ভব নয়। নতুন বিনিয়োগ করার মতো পরিবেশ তৈরি হচ্ছে না।
সংকট শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হওয়ায় আস্থার পরিবেশও তৈরি হচ্ছে না বলে মনে করছেন তাঁরা।
অনেক ব্যস্ত কারখানা এখন আংশিকভাবে বন্ধ। কোথাও উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে। কর্মহীন হয়ে পড়ছেন হাজার হাজার শ্রমিক।
ব্যবসায়ীদের সংগঠনগুলোর মতে রাজনৈতিক অনিশ্চয়তাও এ সংকট বহুগুণে বাড়িয়ে দিয়েছে। অভ্যন্তরীণ নানান প্রতিকূলতা কাটিয়ে উঠতে না পারলে বেসরকারি খাতের প্রতিযোগিতা-সক্ষমতা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। ব্যবসায়ীরা বলছেন, সরকার যদি দ্রুত স্থিতিশীলতা ফেরাতে পারে এবং বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করে, তবে আস্থা ফিরে আসতে পারে। বিশেষ করে ব্যাংকিং খাতে স্বচ্ছতা, গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ এবং শ্রম আইন সংস্কার স্পষ্ট করা জরুরি। তাদের মতে, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য রাজনৈতিক সমঝোতাও জরুরি হয়ে পড়েছে।
অন্যথায় ব্যবসাবাণিজ্যের এই অনিশ্চয়তা দীর্ঘমেয়াদি মন্দায় রূপ নিতে পারে।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সভাপতি ফজলুল হক বলেন, সবমিলিয়ে আসলে জগাখিচুড়ি অবস্থা তৈরি হয়েছে। সমাজের কেউই কোথাও আস্থা রাখতে পারছে না। ব্যাংকের সুদহার বেশি, গ্যাসের সংকট কিছুটা কমলেও সেটা আবার বাড়তে পারে। সবমিলিয়ে পরিবেশ বিনিয়োগবান্ধব নয়। গত এক বছরের পরিসংখ্যানও সেটা বলছে। তিনি বলেন, বিদেশি বা দেশি বিনিয়োগ কিছুই হচ্ছে না। যেসব হচ্ছে সেগুলো আগেকার অসম্পূর্ণ বিনিয়োগ সেটা সম্পূর্ণ হয়েছে। এর থেকে উত্তরণের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকারকেও এ বিষয়ে মনোযোগ দেওয়া উচিত।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, ব্যবসা-বিনিয়োগের জন্য সবচেয়ে জরুরি হলো আস্থা। এখনকার পরিস্থিতিতে সেটাই অনুপস্থিত। রাজনৈতিক অনিশ্চয়তা যত দীর্ঘ হবে, অর্থনীতির পুনরুদ্ধার তত বিলম্বিত হবে। এখন সবকিছু থমকে আছে। নির্বাচন না হওয়া পর্যন্ত এ স্থবিরতা থাকবে।
তিনি বলেন, বিনিয়োগ যারা করবেন তারা রাজনৈতিক স্থিতিশীলতা চান। রাজনৈতিক অনিশ্চয়তা থাকলে বিনিয়োগকারীরা আগ্রহ হারান। বিনিয়োগ ছাড়াও অন্যান্য অর্থনীতির সূচকও কম।

রিটেলেড নিউজ

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত


সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ ...বিস্তারিত


৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

৬ বছর দাবি না করলে সঞ্চয়পত্রের আসল টাকা ও মুনাফা তামাদি হবে

আমাদের বাংলা ডেস্ক : : সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর ছয় বছরের মধ্যে আসল টাকা বা মুনাফা দাবি না করলে তা তামাদি (Time-barred) হিসেব...বিস্তারিত


রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

রাজউক-রিহ্যাব মতবিনিময়সভা : আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত সহায়তা চায় রিহ্যাব

আমাদের বাংলা ডেস্ক : : বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রাজউক ও রিহ্যাবের উচ্চ পর্যায়ের মতবিনিময়সভা হ...বিস্তারিত


আরও কমেছে সোনা-রুপার দাম

আরও কমেছে সোনা-রুপার দাম

আমাদের বাংলা ডেস্ক : : স্থানীয় বাজারে তেজাবি সোনা-রুপার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা- রুপার দাম ...বিস্তারিত


দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

দ্রুত নতুন কোম্পানি পুঁজিবাজারে আনার আশ্বাস বিএসইসি চেয়ারম্যানের

আমাদের বাংলা ডেস্ক : : ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পু্ঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভূক্ত করা হবে ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর