শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ১১:৪৪ এএম, ২০২১-১১-২৩
গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজে খেলেছিলেন তামিম ইকবাল। এরপর থেকে চলছে ক্ষণ গণনা। কবে আবার জাতীয় দলের হয়ে খেলতে নামতে পারবেন দেশসেরা এই ওপেনার? টি-টোয়েন্টি বিশ্বকাপসহ ঘরের একের পর এক সিরিজ মিস করছেন তিনি। এর সঙ্গে এবার যোগ হলো আসন্ন নিউজিল্যান্ড সফরও। আঙুলের ইনজুরির কারণে আগামী মাসে জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ডে যাওয়া হবে না তামিমের। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে পাওয়া চোটে অন্তত এক মাস পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তাকে। সোমবার ইংল্যান্ডে অভিজ্ঞ ফিজিশিয়ানের পরামর্শ নিয়েছেন তামিম। তার অবস্থা পর্যবেক্ষণ করে সেই ফিজিশিয়ানই পরামর্শ নিয়েছেন এক মাস বিশ্রাম নেওয়ার জন্য। এ কারণেই মূলত দলের সঙ্গে নিউজিল্যান্ড যাওয়া হবে না তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘ফিজিশিয়ানের সঙ্গে কথা বলেছে তামিম। কোনো সার্জারি লাগবে না। তবে এক মাস বিশ্রাম নিতে বলেছে। যে কারণে নিউজিল্যান্ড সফরে যেতে পারছে না তামিম।’ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের অন্তর্ভুক্ত সিরিজ খেলতে আগামী মাসের শেষ দিকে নিউজিল্যান্ড যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। নতুন বছরের প্রথম দিন শুরু হবে প্রথম টেস্ট। পরে ৯ জানুয়ারি থেকে হবে দ্বিতীয় ম্যাচটি।
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited