বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আদালতে দায়িত্ব পালন শেষে হঠাৎ অসুস্থ হয়ে কনস্টেবলের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৯:০৪ পিএম, ২০২৫-১২-১৭

আদালতে দায়িত্ব পালন শেষে হঠাৎ অসুস্থ হয়ে কনস্টেবলের মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা থেকে আদালতে জরুরি কাগজপত্র পৌঁছে দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন পুলিশ কনস্টেবল মোজাম্মেল হক। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম আদালত ভবনে এ ঘটনা ঘটে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডবলমুরিং থানা থেকে ডাক নিয়ে এসে কাজ শেষ করার পর আদালত ভবনের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিলেন মোজাম্মেল হক। এসময় হঠাৎ তিনি ঢলে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ বলেন, মোজাম্মেল দাপ্তরিক কাজে আদালতে গিয়েছিলেন। হঠাৎ স্ট্রোক করে আদালত প্রাঙ্গণে ঢলে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ খবর আসে আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় এক পুলিশ কনস্টেবল হাঁটা অবস্থায় অচেতন হয়ে পড়েছেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যের মৃত্যুতে আদালত পাড়ায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও নগর পুলিশের একাধিক সদস্য ছুটে যান।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর