বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

অবশেষে সৌদি আরব-ইসরায়েল সফরে যাচ্ছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১১:১৭ এএম, ২০২২-০৬-১৩

অবশেষে সৌদি আরব-ইসরায়েল সফরে যাচ্ছেন বাইডেন

অবশেষে দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী মাসে অর্থাৎ জুলাইয়ে সৌদি আরব ও ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী সপ্তাহে হোয়াইট হাউজ সফরসূচি ঘোষণার পরিকল্পনা করছে। এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, ধারণা করা হচ্ছে জুলাইয়ের মাঝামাঝি সময়ে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠক হতে পারে। জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র নিশ্চিত করে বলেছেন, ইসরায়েল ও সৌদি আরবে বাইডেনের সফরের পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এদিকে রোববার (১২ জুন) বাইডেন জানান, তিনি এখনো সৌদি আরব সফরের বিষয়টি চূড়ান্ত করেননি। এর আগে অর্থাৎ গত সপ্তাহে বাইডেন জানান, সৌদি সফরের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
বাইডেনের সৌদি সফরের বিষয়টি সামনে আসার পর এর বিরোধিতা করেন ডেমোক্রেটিক দলের আইনপ্রণেতারা ও কয়েকটি মানবাধিকার সংগঠন।

২০১৮ সালে বাইডেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে অগ্রহণযোগ্য ব্যক্তি বলে আখ্যায়িত করেন। রাজনৈতিক প্রতিপক্ষ ও মার্কিন নাগরিক জামাল খাশোগির হত্যায় তার ভূমিকার জন্য তুরস্কে এ মন্তব্য করেন বাইডেন। যদিও সৌদি কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের ঘটনায় সালমানের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে আসছে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর