শিরোনাম
সংকাদদাতা, সিরাজগঞ্জ: | ০৫:৫৪ পিএম, ২০২২-০১-০৪
সিরাজগঞ্জে যমুনা নদীর পশ্চিমপাড় প্রস্তাবিত-২ অর্থনৈতিক অঞ্চলের অধিগ্রহণ করা জমির মূল্য পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে যমুনা নদীর তীরস্থ সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া এলাকায় অর্থনৈতিক অঞ্চলের বিয়ারা নবেলটিয়া, রায়পুর, পুঠিয়াবাড়ী, বড় পিয়ারী বনবাড়িয়া, মোরগ্রাম ও ছোটপিয়ারী মৌজার জমি মালিকরা সমবেত হয়ে এ মানববন্ধন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ৮টি মৌজার জমি মালিকদের স্বার্থরক্ষা কমিটির সভাপতি এস এম মজনুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আব্দুর রাজ্জাক, সাবেক কমিশনার সেরাজুল ইসলাম, জামিউর রহমান উল্লাস, কৃষক নেতা আলী আহমদ, রফিকুল ইসলাম, রেজাউল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, অর্থনৈতিক অঞ্চলের আটটি মৌজার ১ হাজার ৮২ একর জমির মূল্য পরিশোধ না করে কোনো ধরনের কাজ শুরু করা হলে তার বিরুদ্ধে আরও কঠিন কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন তারা।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited