শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৯:৩৩ পিএম, ২০২৪-১২-১১
ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দিলেও তার বিচার চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
জুলাই-আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে জানিয়ে টবি ক্যাডম্যান বলেন, ‘নিশ্চিত করা হবে আন্তর্জাতিক মান ও ন্যায় বিচার। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার সুযোগ রয়েছে।’
চিফ প্রসিকিউটরের বিশেষ এই পরামর্শক বলেন, ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারত কী করবে জানি না। তবে ভারত যদি ফেরত নাও দেয় তাহলে তার অনুপস্থিতিতেই বিচার চলবে।’
‘ভারত গণতান্ত্রিক দেশ ও আইনের শাসনে বিশ্বাস করলে শেখ হাসিনাকে ফেরত দেবে’, যোগ করেন টবি ক্যাডম্যান।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধে যখন জামায়াত নেতাদের বিচার শুরু হয় ঠিক ১০ বছর আগে, তখন টবি ক্যাডম্যানকে আইনজীবী নিয়োগ দিয়েছিল জামায়াত। কিন্তু সেই সময় তাকে বাংলাদেশে ঢুকতে দেয়নি শেখ হাসিনার সরকার। তবে আগস্ট পরবর্তী পরিস্থিতির পর সেই টবি ক্যাডম্যানই জুলাই-আগস্ট গণহত্যার প্রসিকিউশন টিমের অন্যতম নায়ক। বুধবার (১১ ডিসেম্বর) প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ব্রিটিশ এই আইনজীবী।
বর্তমানে এ ট্রাইব্যুনালে চারটি মামলায় শেখ হাসিনাসহ ৭২ জনের বিচার চলছে।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited