শিরোনাম
মনিরামপুর (যশোর) প্রতিনিধি : | ০৬:১০ পিএম, ২০২১-০৮-২৪
যশোরের মণিরামপুরের রোহিতা ইউনিয়ন ভূমি অফিসের নিজস্ব ভবন নেই। ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে চলছে ভূমি অফিসের কাজ। প্রথম দিকে ভবনটি কাজের উপযোগী থাকলেও বেশ কয়েক বছর ধরে তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।খসে পড়ছে ভবনের দেওয়াল ও ছাদের পলেস্তারা। একটু বৃষ্টি হলেই ভিতরে গড়িয়ে পড়ছে পানি। নষ্ট হচ্ছে মূল্যবান কাগজপত্র।
ছাদ ফেটে যাওয়ায় কয়েকদিন ধরে বাঁশের খুঁটিতে ঠেস দিয়ে রাখা হয়েছে। এমন অবস্থায় ঝুঁকি নিয়ে সকাল সন্ধ্যা চলছে অফিসের কাজ। যে কোনসময় ছাদ ধসে রয়েছে প্রাণহানির আশঙ্কা। দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি অফিস স্টাফসহ সেবাগ্রহীতাদের।
রোহিতা ইউনিয়ন ভূমি অফিসের এমএলএসএস আব্দুল লতিফ বলেন, ৫-৭ বছর ধরে অফিসের খারাপ অবস্থা। আফিস কক্ষের দেওয়াল ও ছাদ ফেটে গেছে। বাঁশের খুঁটি দিয়ে ছাদ ঠেস দিয়ে রেখেছি। বর্ষার সময় ভিতরে পানি পড়ে। বসা যায় না। ক'দিন আগে নায়েবের কক্ষে ফ্যান খুলে পড়েছে। ভিতরে কেউ ছিল না বলে কেউ দুর্ঘটনায় পড়েনি।
তিনি বলেন,বড় কর্মকতারা এলে ভয়ে ভেতরে ঢোকেন না। আমরা ঝুঁকি নিয়ে কাজ করছি। কখন যে ছাদ ভেঙে গায়ে পড়ে সেই ভয়ে আছি। তারপরও আছি, ছাদ গায়ে পড়ে মরলে স্ত্রী সন্তানেরাতো কিছু টাকা পাবেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited