শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:১০ পিএম, ২০২৩-০৪-০৩
নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলে ব্যবসায়ীদের সাথে পুলিশ সুপার সাদিরা খাতুন মতবিনিময়। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে চেম্বার অব কমার্স ও ব্যবসায়ী মহলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সভায় পুলিশ সুপার পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল, স্বাভাবিক ও সহনশীল পর্যায়ে রাখার জন্য ব্যবসায়ীদের আন্তরিক থাকার আহবান জানান। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি প্রতিরোধে নিয়মিত বাজার তদারকি করছে নড়াইল জেলা পুলিশ। সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে কেনা-কাটা করতে পারে এবং চুরি, ছিনতাই এর শিকার না হয় সেজন্য পুলিশের টহল জোরদার করা হয়েছে। অজ্ঞান পার্টি, মলম পার্টি হতে জনগণকে রক্ষা করতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। শহরে ট্রাফিক জ্যাম কমানোর জন্য কিছু রুটে ডাইভারশন করা হয়েছে। বেশি টাকার ট্রানজেকশন করার সময় তিনি ব্যবসায়ীদের পুলিশকে অবহিত করতে বলেন। সভায় চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান বলেন, বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভবিষ্যতে পুলিশের এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited