বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লক্ষ্মীপুরে তিন লক্ষাধিক মানুষের আতংক অস্বাভাবিক জোয়ারে!

সংবাদদাতা, লক্ষ্মীপুর :    |    ০৮:০৮ পিএম, ২০২১-০৬-১৬

লক্ষ্মীপুরে তিন লক্ষাধিক মানুষের আতংক অস্বাভাবিক জোয়ারে!


লক্ষ্মীপুরের মেঘনা উপকূলীয় কমলনগর-রামগতি উপজেলার একটি পৌরসভাসহ ১১ টি ইউনিয়নের তিন লক্ষ মানুষের নিকট এক আতংকের নাম অস্বাভাবিক জোয়ার। প্রতিনিয়ত মেঘনানদীর অস্বাভাবিক জোয়ারের পানি প্রবেশ করে প্লাবিত হচ্ছে এসব এলাকায়। এ অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত
হচ্ছে মাছের ঘের, ফসলী জমি, রাস্তাঘাট, পুল কালভার্ট, বাড়িঘর, পুকুর এবং গবাদি পশু-পাখি।
প্রচন্ড সংকটে পড়ে সুপেয় পানি। জোয়ারের লোনা পানির প্রভাবে হাজার হাজার একর জমির ফসল
(রবি শস্য) নষ্ট হয়ে গেছে। লোনা পানির প্রভাবে অনাবাদি থাকছে কৃষি জমি। বসত ঘরে প্রবেশ
করছে বিষাক্ত সাপ-বিচ্ছু এবং পোকামাকড়। বৈদ্যুতিক খুঁটিগুলো ভাংগনের শিকার হওয়ায় উপকূলীয়
এলাকার বেশ কয়েকটি বসত বাড়িতে বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুত সংযোগ।অতিরিক্ত জোয়ার ও
টানা কয়েকদিনের বর্ষায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে রামগতি থেকে বিবিরহাট সড়ক।
চলাচলের এ প্রধান সড়কটির কোরের বাড়ি সংলগ্ন রাস্তার মোড় নদী গর্ভে বিলীন হয়ে
গেছে।এছাড় চররমিজ ইউনিয়নের ছোট বড় বেশ কয়েকটি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক
সড়ক ভেঙে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, কমলনগর উপজেলার
চরফলকন, পাঠারিরহাট, সাহেবের হাট, চরলরেন্স, কালকিনি ও চরমার্টিন এবং রামগতি উপজেলার
আলেকজান্ডার, চরআলগী, চররমিজ, বড়খেরী, চরগাজী ইউনিয়ন ও রামগতি পৌরসভা মেঘনা উপকূলের
নিকটবর্তী হওয়ায় এসব ইউনিয়নের প্রায় তিন লক্ষ মানুষ প্রতিনিয়ত জোয়ারের পানিতে যুদ্ধ
করে টিকে আছে। জোয়ারের তীব্রতায় ভাংগনের পরিমান বৃদ্ধি পাচ্ছে। গত দুই বছরে দক্ষিন
চরআলগী, বালুরচরের সবুজ গ্রাম, আসলপাড়া, বড়খেরীর বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে বিলীন হয়ে
গেছে।ঐতিহ্যেবাহী মুন্সিরহাট বাজারটি নদী গর্ভে বিলীন। ভাংগনের মুখে রয়েছে বাংলাবাজার
আলিম মাদরাসা, জনতা বাজার, রঘুনাথপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়সহ সরকারি ও বেসরকারি বহু
স্থাপনা। অন্যদিকে কমলনগর উপজেলার কাদির পন্ডিতের হাট, হাজিগন্ধসঢ়;গ মতিরহাট, মাতাববর হাট,
সাহেবের হাট, তালতলী বাজার,লুধুয়া বাজার,বাঘারহাট সহ ছোট বড় কয়েকটি হাটবাজার স্কুল
মাদরাসা ও মসজিদ সহ অসংখ্য স্থাপনা নদীর পেটে চলে গেছে বহু আগেই। উপজেলার মুন্সিরহাট
(জনতাবাজার) এলাকার মো: ইমাম হোসেন,চরমার্টিন এলাকার আনিছুর রহমান জানান, টেকসই
এবং স্থায়ী বেড়ীবাঁধ না থাকায় প্রায় সময় জোয়ারে হানা দেয়। লোকালয়ে জোয়ারের পানি
প্রবেশ করে নানামুখী দুর্ভোগ দেখা দেয়। ভাংগনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দু উপজেলার তিন লাখ
মানুষ চরম আতংকে রয়েছে। চররমিজ ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ছারওয়ার ও চরকালকিনি
ইউপি চেয়ারম্যান মাষ্টার সাইফুল্লাহ জানান, প্রতিবারই আমরা ক্ষতিগ্রস্ত সড়ক গুলোর তালিকা
পাঠাই সংশ্লিষ্ট দপ্তরে। ইউনিয়র পরিষদের সংষ্কার বিষয়ক বরাদ্ধের অপ্রতুলতার কথা তুলে ধরে বলেন এ
বিশাল ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার মত সামর্থ পরিষদের নেই। ক্ষতিগ্রস্ত সড়ক গুলোর ব্যাপারে উপজেলা
প্রকৌশল বিভাগকে অবহিত করা হয়েছে। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ
কামরুজ্জামান বলেন,নদীর প্রচন্ড আঘাত ও জোয়ারের পানি প্রবেশ করে প্রতিনিয়ত বিভিন্ন
এলাকা প্লাবিত হচ্ছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল জনপ্রতিনিধিদেরকে সজাগ
থাকতে বলেছি। খবর পেলেই সাথে সাথে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। রামগতি উপজেলা
নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মোমিন বলেন, রামগতি উপজেলাটি মেঘনানদীর একেবারে
নিকটবর্তী হওয়ায় এ উপজেলার জীবনমান নদী ও জোয়ারের পানির সাথে লড়াই করে টিকে আছে।
যেই কোন দুর্যোগ মুহুর্তে উপজেলা প্রশাসন প্রতিনিয়ত ছুটে যাচ্ছে বিভিন্ন গ্রামে।
প্রশাসন সব সময়ে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে আছে। উল্লেখ্য যে,চলতি ১জুন সরকার একনেকের
বৈঠকে লক্ষ্মীপুরের কমলনগর-রামগতির মেঘনানদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের
৩১ কিলোমিটার এলাকার জন্য ৩ হাজার ১০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে ।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর