শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:৩০ পিএম, ২০২৫-১২-১৭
কক্সবাজারের উখিয়া উপজেলায় উদ্ধার করা ১৫ ফুট লম্বা বার্মিজ অজগরকে এলাকার সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উখিয়া সদর বিটের জারাইলতলী এলাকায় ৩৫ কেজি ওজনের অজগরটি অবমুক্ত করা হয়।
এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের দোছড়ি বিটের মালিয়ারকুল এলাকার লোকালয় থেকে অজগরটি উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা।
স্থানীয়রা জানান, তাদের মাধ্যমে খবর পেয়ে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে অজগরটি উদ্ধার করেন। পরে সেটিকে বন বিভাগের হেফাজতে রাখা হয়।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগ সবসময় আন্তরিকভাবে কাজ করছে। এর সঙ্গে লোকালয়ে চলে আসা বন্যপ্রাণী উদ্ধার করে তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলে দ্রুত বন বিভাগকে জানানোর অনুরোধ রইলো।’
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited