শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:৩৯ পিএম, ২০২৬-০১-০৮
তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার এবং বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের সদস্য মুন্সী জালাল উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (০৭ জানুয়ারি) রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুমের ছোট ভাই মুন্সী জাকিউল আলম ঢাকা পোস্টকে জানান, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ যোহর মরহুমের নিজ বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়ারা গ্রামে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মুন্সী জালাল উদ্দিন লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি ১৮তম বিসিএসেএ মাধ্যমে ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি তথ্য সার্ভিসে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। মুন্সী জালাল উদ্দিন গণযোগাযোগ অধিদপ্তর, বিজিবি, স্বাস্থ্য মন্ত্রণালয়, রাষ্ট্রপতির কার্যালয়, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ও তথ্য অধিদপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সহকর্মী ও অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে তিনি অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধাভাজন ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে তথ্য পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তথ্য অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সহকর্মীরা হাসপাতালে সমবেত হয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। মুন্সী জালাল উদ্দিনের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এবং প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited