বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

গ্রাহকদের জন্য সুখবর : নতুন গতির প্যাকেজ ঘোষণা বিটিসিএলের

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:৫৪ পিএম, ২০২৬-০১-১১

গ্রাহকদের জন্য সুখবর : নতুন গতির প্যাকেজ ঘোষণা বিটিসিএলের

গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করতে মাসিক মূল্য অপরিবর্তিত রেখে সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে তিন গুণ পর্যন্ত গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। নতুন এই উদ্যোগের ফলে গ্রাহকেরা একই খরচে আগের তুলনায় অনেক বেশি দ্রুতগতির ইন্টারনেট সেবা পাবেন। বিটিসিএল জানায়, আপগ্রেড করা প্যাকেজগুলোর মাধ্যমে অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং, গেমিংসহ বিভিন্ন স্মার্ট সেবা ব্যবহারে গ্রাহকের অভিজ্ঞতা আরও উন্নত হবে। দ্রুতগতির ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা নিশ্চিত করে দেশের ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। নতুন প্যাকেজ অনুযায়ী, মাসিক ৩৯৯ টাকায় ৫ এমবিপিএসের ‘সুলভ-৫’ প্যাকেজ এখন ২০ এমবিপিএসের ‘সাশ্রয়ী-২০’ প্যাকেজে উন্নীত করা হয়েছে। একইভাবে ৫০০ টাকায় ১২ এমবিপিএস ‘সুলভ-১২’ প্যাকেজ এখন ২৫ এমবিপিএস ‘সাশ্রয়ী-২৫’ এবং ৫০০ টাকায় ১৫ এমবিপিএস ‘ক্যাম্পাস-১৫’ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস ‘ক্যাম্পাস-৫০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে। এছাড়া ৮০০ টাকায় ১৫ এমবিপিএস ‘সুলভ-১৫’ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস ‘সাশ্রয়ী-৫০’, ১০৫০ টাকায় ২০ এমবিপিএস ‘সুলভ-২০’ প্যাকেজ এখন ১০০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১০০’ এবং ১১৫০ টাকায় ২৫ এমবিপিএস ‘সুলভ-২৫’ প্যাকেজ এখন ১২০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১২০’ প্যাকেজে উন্নীত করা হয়েছে। একইসঙ্গে ১৩০০ টাকায় ৩০ এমবিপিএস ‘সুলভ-৩০’ প্যাকেজ এখন ১৩০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১৩০’, ১৫০০ টাকায় ৪০ এমবিপিএস ‘সুলভ-৪০’ প্যাকেজ এখন ১৫০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১৫০’ এবং ১৭০০ টাকায় ৫০ এমবিপিএস ‘সুলভ-৫০’ প্যাকেজ এখন ১৭০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১৭০’ প্যাকেজে রূপান্তরিত হয়েছে। বিটিসিএল কর্তৃপক্ষের জানিয়েছে, এই প্যাকেজ আপগ্রেড গ্রাহকদের জন্য আরও দ্রুত, নির্ভরযোগ্য ও মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করবে। গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও এ ধরনের গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানায় প্রতিষ্ঠানটি।

.bd ডোমেইনে ৩৬ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের ঘোষণা বিটিসিএলের
দেশের ডোমেইন ব্যবহারে আগ্রহ বাড়াতে .bd ডোমেইন সেবার জনপ্রিয় ক্যাটাগরিতে মূল্যছাড় ঘোষণা করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এ ছাড়ের আওতায় বহুল ব্যবহৃত দুটি ডোমেইন ক্যাটাগরির রেজিস্ট্রেশন ও রিনিউয়াল ফি কমানো হয়েছে। রোববার (১১ জানুয়ারি) বিটিসিএল সূত্রে জানা গেছে, .bd Third Level domain (যেমন : abc.com.bd) এবং .bd Second Level domain (যেমন : abc.bd)—এই দুই ক্যাটাগরিতে ৩৬ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হচ্ছে। এর ফলে ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয় পর্যায়ে গ্রাহকেরা তুলনামূলকভাবে কম খরচে .bd ডোমেইন সেবা নিতে পারবেন। হালনাগাদ মূল্যহার অনুযায়ী, দুই অক্ষরের বেশি নামের .bd Third Level domain-এর ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ১ হাজার ১০০ টাকা থেকে কমিয়ে ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই ক্যাটাগরির ডোমেইনের রিনিউয়াল ফি ১ হাজার ৬০০ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ১ হাজার ২০ টাকা। এ ছাড়া দুই অক্ষরের বেশি নামের .bd Second Level domain-এর রেজিস্ট্রেশন ফি ২ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার ২৮০ টাকা এবং রিনিউয়াল ফি ২ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিটিসিএল জানিয়েছে, .bd ডোমেইনের মাধ্যমে বাংলাদেশভিত্তিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য আলাদা একটি পরিচিতি তৈরি হয়। .com ডোমেইনের তুলনায় .bd ডোমেইন তুলনামূলক সহজে পাওয়া যায় এবং এটি দেশীয় ও সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বেশি গ্রহণযোগ্য। পাশাপাশি স্থানীয় বাজারে পেশাদার ইমেজ তৈরি এবং বাংলাদেশভিত্তিক সার্চ রেজাল্টে ভালো র‍্যাংকিং পাওয়ার সম্ভাবনাও থাকে। এ ছাড়া দেশীয় রেজিস্ট্রেশন নীতির আওতায় পরিচালিত হওয়ায় .bd ডোমেইন তুলনামূলকভাবে নিরাপদ বলেও জানিয়েছে বিটিসিএল। এই ডোমেইন ব্যবহারে স্থানীয় ডিজিটাল পরিচয় আরও সুদৃঢ় হয় বলে মনে করছে প্রতিষ্ঠানটি। তবে ডোমেইন সেবার ক্ষেত্রে নির্ধারিত হারে ভ্যাট প্রযোজ্য হবে। একইসঙ্গে বিটিআরসির নির্দেশনা অনুযায়ী নিয়মাবলী অনুসরণ করতে হবে এবং বিটিসিএল কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত ট্যারিফ সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর থাকবে। বিটিসিএল জানিয়েছে, এই মূল্যছাড় সীমিত সময়ের জন্য প্রযোজ্য। প্রতিষ্ঠানটির আশা, এ উদ্যোগের ফলে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে .bd ডোমেইন ব্যবহারের পরিধি আরও বাড়বে এবং দেশের ডিজিটাল ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে।

রিটেলেড নিউজ

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত


ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর