বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৭:৫৯ পিএম, ২০২৫-১১-১৩

বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যা

রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ভাড়া বাসায় ঢুকে ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসীকে (৪৪) কুপিয়ে জখম করা হয়। 
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা আড়াইটার দিকে নগরের ডাবতলা এলাকায় বিচারকের নিজ বাসায় এ ঘটনা ঘটে। আহত তাসমিন নাহারকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বিচারক আব্দুর রহমানের বাসায় ঢুকে তার স্ত্রী ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে ছেলে মারা যান। বিচারকের স্ত্রী চিকিৎসাধীন আছেন।
বিচারক আব্দুর রহমানের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি পরিবার নিয়ে নগরের ডাবতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ছেলে তাওসিফ রহমান নবম শ্রেণিতে পড়তো।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, ‘তাসমিন নাহারকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে অস্ত্রোপচার করা হচ্ছে। ঘটনাস্থল থেকে এক দুর্বৃত্তকে আটক করা হয়েছে। আহত হওয়ায় তাকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।’
তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনও জানা না গেলেও কারণ অনুসন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম চালাচ্ছে পুলিশের গোয়েন্দা ইউনিট ও ক্রাইম সিন ইউনিট।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির নাম লিমন মিয়া (৩৫)। তার বাড়ি গাইবান্ধায়। আব্দুর রহমান সিলেটে কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে জালালাবাদ থানায় একটি জিডি করেছিলেন তাসমিন নাহার। সে ঘটনার সূত্রে এই ঘটনা ঘটেছে কিনা, তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ। ভবনে ঢোকার সময় ওই ব্যক্তি দারোয়ানের কাছে থাকা খাতায় নিজের নাম লিখেছেন লিমন। ‘বিচারকের ভাই’ পরিচয় দিয়ে পাঁচতলার ফ্ল্যাটে যান।
ভবনটির দারোয়ান মেসের আলী জানান, ওই ব্যক্তিকে তিনি আগে কখনও দেখেননি। বিচারককে ভাই পরিচয় দেওয়ায় বাসায় ঢুকতে দেন। তবে তার আগে নাম ও মোবাইল নম্বর লিখিয়ে নেন। বেলা আড়াইটার দিকে ওই ব্যক্তি ফ্ল্যাটে যান। এর প্রায় ৩০ মিনিট পর ফ্ল্যাটের গৃহকর্মী এসে জানান, বিচারকের ছেলে ও স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়েছে। এরই মধ্যে ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দারা চলে আসেন। তারা সবাই ফ্ল্যাটে ঢুকে তিন জনকে আহত অবস্থায় পান। এরপর তিন জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে গিয়ে দেখা যায়, নিহত সুমনের লাশ মর্গে রাখা হয়েছে। আর হামলাকারী যুবক ও বিচারকের স্ত্রীকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়া হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, ‌‘বিচারকের বাসায় হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে ছেলে ও স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়। হাসপাতালে নেওয়ার পথে ছেলে তাওসিফ মারা যায়। আহত বিচারকের স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তবে কী কারণে এমন হামলা হয়েছে, তা কেউ বলতে পারছে না। আমরা ঘটনার তদন্ত করছি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি আহত হওয়ায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’
কমিশনার আবু সুফিয়ান আরও বলেন, ‌‘হামলাকারীর পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি চালক। তার সঙ্গে পূর্ববিরোধ থাকতে পারে। সিলেটের জালালাবাদ থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে জিডি করেছিলেন তাসমিন নাহার। কেন এই ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর