শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৬:০৭ পিএম, ২০২৬-০২-১২
হ্রদ–পাহাড়ের জেলা রাঙামাটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর জেলার ২৯৯ নম্বর সংসদীয় আসনের ২১৩টি কেন্দ্রে প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা চলছে। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে, সকাল সাড়ে সাতটা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়েছে, দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলার একমাত্র এই সংসদীয় আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল), বিএনপি মনোনীত দীপেন দেওয়ান (ধানের শীষ), জাতীয় পার্টির অশোক তালুকদার (লাঙ্গল), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা (কোদাল), খেলাফত মজলিসের আবু বকর সিদ্দিক (রিকশা), ইসলামী আন্দোলন বাংলাদেশের জসিম উদ্দিন (হাতপাখা) এবং গণঅধিকার পরিষদের মো. আবুল বাশার (ট্রাক)। রাঙামাটি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলায় ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। নিরাপত্তায় মোতায়েন রয়েছে ৩৭ প্লাটুন বিজিবি। পাশাপাশি আড়াই হাজারের বেশি আনসার সদস্য, দেড় হাজারের বেশি পুলিশ সদস্য এবং প্রায় তিন হাজার সেনাসদস্য দায়িত্ব পালন করছেন। বিভিন্ন কেন্দ্রে স্থাপন করা হয় সিসিটিভি ক্যামেরা।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited