বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশাল হোন্ডা শোডাউন

আমাদের বাংলা ডেস্ক :    |    ০২:৪৩ পিএম, ২০২৫-১২-০৪

লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশাল হোন্ডা শোডাউন

লাকসাম প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বৃহস্পতিবার সকালে পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে লাকসাম ষ্টেডিয়াম থেকে এক বিশাল হোন্ডা র‌্যালী বের করেছে। লাকসামের ইতিহাসে মোটর সাইকেল র‌্যালী করে আলোড়ন সৃষ্টি করেছেন এ প্রার্থী। 
ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় সূত্র জানায়, পূর্বঘোষিত দলীয় কর্মসূচীর হোন্ডা র‌্যালীর জন্য বৃহস্পতিবার ভোর থেকে এ আসনের বিভিন্নস্থান থেকে শত শত মোটর সাইকেল লাকসাম ষ্টেডিয়ামে আসতে শুরু করে। সকাল ৯টার দিকে এ বিশাল হোন্ডা র‌্যালী বের হয়ে লাকসাম জংশন, চাঁদপুর রেলগেইট হয়ে উত্তর বাজার, লাকসাম বাজার হয়ে বাইপাস, হয়ে মনোহরগঞ্জের খিলা, নাথেরপেটুয়া, বিপুলাসার, লক্ষনপুর, বাইশগাঁও, মৈশাতুয়া, ঝলম দক্ষিণ, হাসনাবাদ  ইউপির বিভিন্ন অলিগলি-হাটবাজারের উপর দিয়ে আবারও লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ, মুদাফরগঞ্জ উত্তর ও বাকই ইউপি হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় লাকসাম মডেল মসজিদ এসে শেষ হয়। 
উল্লেখ্য এ বিশাল মোটর সাইকেল র‌্যালীটি দীর্ঘ ৩ কিলোমিটার পর্যন্ত মোটর সাইকেল সহ অন্যান্য গাড়ী মিলে প্রায় সাড়ে ৩ হাজার পরিবহন অংশ নেয়। এ র‌্যালীটি দু’উপজেলার এ আসনে ন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আলহাজ¦ সেলিম মাহমুদ নেতৃত্ব দেন। এসময় র‌্যালি পূর্ব দলীয় বিশাল সমাবেশে ডঃ সরওয়ার ছিদ্দিকী বলেন, ক্ষমতার মোহ সমস্ত সন্ত্রাসের উৎস। আমরা সু-শৃঙ্খল ভাবে সম্পন্ন সবচেয়ে নজির হবে। আমরা রাজনীতি করি ইবাদতের জন্য। ইসলামের জন্য মানুষ ভোট দেওয়ার বেকুল হয়ে রয়েছে। এক বাক্স নীতিতে ভোট হবে। ইসলামকে বিজয় করতে হবে। ইসলামের বিজয় ছিনিয়ে আনতে হবে। আমি জয়ী হলে মনোহরগঞ্জ পৌরসভায় রূপান্তরিত কবর। 
এসময়  উপস্থিত ছিলেন- ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক  মাওলানা মোরশেদুল আলম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ  এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক  (কুমিল্লা) বিভাগ নেছার উদ্দিন সুমন,  ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় আলিয়া মাদরাসা সম্পাদক রশীদ আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি সালাহুদ্দীন শিহাব প্রমুখ। 

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর