শিরোনাম
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: | ০৫:২৪ পিএম, ২০২৫-১১-১৭
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ২৯৯নং আসলের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে রাঙামাটির কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
সোমবার (১৭ নভেম্বর) সকালে শহরের কলেজ গেইট এলাকার মন্ত্রী পাড়ার নিজ বাসভবনে কাপ্তাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
এসময় রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রণেল চাকমা, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন মামুন, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইকরাম হোসেন বেলাল, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির সদস্য আব্দুল খালেক মেম্বার, সাংগঠনিক সম্পাদক উথোয় মং মারমা, কাপ্তাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম বাপ্পা সহ কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তারা বলেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনীত অ্যাডভোকেট দীপেন দেওয়ান ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে লড়বেন। আপনারা ঐক্যবদ্ধভাবে দীপেন দেওয়ান কে ধানের শীষে ভোট দিয়ে পাশে থাকবেন। আপনারা ধানের শীষের কাণ্ডারী দীপেন দেওয়ান কে নির্বাচিত করতে পারলে দেশনায়ক তারেক রহমান ও বেগম খালেদা জিয়া রাঙামাটিবাসীর জন্য সর্বোচ্চ উন্নয়ন করবেন বলেও জানান বক্তারা।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited