শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৩৮ পিএম, ২০২৬-০১-১৯
আগামী ৩০ জানুয়ারির মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বিক্রির বন্ধের নির্দেশ দিতে হবে। তা না হলে, ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনের ভবন ঘেরাও করা হবে। এমন আল্টিমেটাম দিয়ে সড়ক ছেড়েছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। এই দাবিতে সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটে উত্তর বাড্ডা থেকে একটি মিছিল নিয়ে রামপুরা ব্রিজে যাওয়ার পর তাদের কর্মসূচি শেষ হয়। এর আগে তারা এই আল্টিমেটাম দেন। সরেজমিনে দেখা যায়, তারা সড়ক ছেড়ে দিলে সকাল সাড়ে ৯টা থেকে বন্ধ থাকা কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল শুরু হয়। সড়ক ছাড়ার আগে আন্দোলনকারীরা বলেন, আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত আমরা দুই সিটি কর্পোরেশনকে সময়সীমা দিয়েছি। এর মধ্যে তারা ওই অটোরিকশা বিক্রি বন্ধের ব্যবস্থা করবেন। তা না হলে আমরা ১ ফেব্রুয়ারি দুই সিটি কর্পোরেশন ভবন ঘেরাও করব এবং আমাদের দাবি মানা না পর্যন্ত আমরা সেখান থেকে উঠবো না। রাস্তা ছাড়ার বিষয়ে ডিএমপির বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরুল আমিন বলেন, আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে চলে গেছে, যান চলাচলর স্বাভাবিক হয়েছে। তারা উত্তর বাড্ডা থেকে একটি মিছিল নিয়ে রামপুরা ব্রিজে গিয়ে কর্মসূচি শেষ করে।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited