বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নগদে ‘স্বপ্নপূরণ নাকি স্বপ্নভঙ্গ’

সাজেদা হক :    |    ০২:৫৯ পিএম, ২০২৪-০৫-০৫

নগদে ‘স্বপ্নপূরণ নাকি স্বপ্নভঙ্গ’

সম্প্রতি গ্রাহকদের ২০ কোটি টাকার উপহার জয়ের সুযোগ দিয়েছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’। এই মেগা ক্যাম্পেইনে আছে ঢাকায় জমি জেতার সুযোগও। এছাড়াও রয়েছে শতাধিক মোটরবাইক, টেলিভিশন, ফ্রিজ, এসি, স্মার্টফোন, স্মার্ট ওয়াচসহ অসংখ্য পুরস্কার জেতার সম্ভাবনা। আর এই সুযোগ গ্রাহকরা পাচ্ছেন ১৫ মার্চ থেকে, ৩০ জুন পর্যন্ত। সাধারণ মানুষের আকাঙ্খিত পণ্য পাওয়ার ইচ্ছেকে পুঁজি করেই ২০২৪ সালে নতুন করে যাত্রা শুরু করলো ‘নগদ’। গ্রাহকদের এই স্বপ্নপূরণ কতটা বাস্তব আর কতটাই বা স্বপ্নভঙ্গ হচ্ছে তা নিয়ে সাজেদা হকের ধারাবাহিক প্রতিবেদন। আজ থাকছে প্রথম পর্ব।   

‘নগদ সবসময় মানুষের স্বপ্নপূরণের পাশে থাকতে চায়। আমাদের দেশের মানুষের স্বপ্ন নিজের এক টুকরো জমি। সেই জমি জেতার সুযোগ নিয়ে এসেছি আমরা। আমাদের এই উদ্যোগের সাথে হাত মিলিয়েছে পূর্বাচল প্রবাসী পল্লী লিমিটেড। আশা করি এবার গ্রাহকেরা আরো বেশি আগ্রহ নিয়ে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হবেন।’ কথাগুলো বলেছেন নগদের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সিহাব উদ্দীন চৌধুরী। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের হেড অব মার্কেটিং অপারেশন্স ও ট্রেড মার্কেটিং ইমরান হায়দার, প্রবাসী পল্লী গ্রুপের পরিচালক মোহাম্মদ জামিউর নাসিম রহমান, নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) রিফাত আহমেদ শ্যামল ও নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) মো. জাফর ইকবাল খান।এই বিষয়ে নগদের প্রধান কার্যালয়ে একটি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। নগদের পক্ষে এই চুক্তিতে সই করেন নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম। আর প্রবাসী পল্লী গ্রুপের পক্ষে চুক্তিতে সই করেন পরিচালক মোহাম্মদ মাহবুবুর ফাহিম রাহমান।

ক্যাম্পেইনে অংশ নিতে গ্রাহককে প্রথমে নগদে কমপক্ষে ৫০০ টাকা লেনদেন অথবা কমপক্ষে ১০০ টাকার মোবাইল রিচার্জ কিংবা ব্যাংক থেকে নগদে ১০০০ টাকা অ্যাড মানি করতে হবে। তারপর ব্যবহারকারি এই ক্যাম্পেইনে অংশ নেওয়ার উপযুক্ত হয়েছেন বলে একটি বার্তা পাবেন। সেক্ষেত্রে তাকে নগদ অ্যাকাউন্ট আছে এমন তিনজনের একটি দল গঠন করতে হবে। এরপর তিন জন গ্রাহক ক্যাম্পেইন জুড়ে নগদে নিয়মিত লেনদেন করলেই সুযোগ পাবেন জমি জেতার। এছাড়া বিদেশ থেকে পাঠানো ৫ হাজার টাকা বা তার বেশি (সরকারি প্রণোদনা ব্যতীত) রেমিট্যান্স নগদে গ্রহণ করেও এই ক্যাম্পেইনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। নগদ অ্যাপ থেকে বা ২৬৯৬৯ নম্বরে বার্তা পাঠিয়ে দল বানানো যাবে। দল বানাতে হলে বাকি দুটো নম্বর এসএমএস করতে হবে। দল বানানোর পর বিজয়ের পথে টিকে থাকতে তিন সদস্যকেই প্রতিমাসে অন্তত একটি নগদ লেনদেন করতে হবে, সেন্ডমানি এই লেনদেন হিসেবে বিবেচ্য হবে না।

মানুষের স্বপ্নকেই পুঁজি করে ব্যবসায়িক ফাঁদ পেতে বসেছে ‘নগদ’। একদিকে দেখাচ্ছে ঢাকায় একখন্ড জমি পাওয়ার স্বপ্ন অন্যদিকে ‘নগদে’ লেনদেনের জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। প্রতিষ্ঠানটি তাদের অ্যাপের মাধ্যমে পাঠানো অর্থের জন্য ৫ টাকা ফি চালু করেছে, যা আগে বিনামূল্যে দেওয়া হতো। অ্যাপে লেনদেনের ক্ষেত্রে টাকা তুলতে প্রতি হাজারে খরচ ১১ টাকা ৪৯ পয়সা থেকে বাড়িয়ে সাড়ে ১২ টাকা এবং ইউএসএসডি কোড সেবা গ্রহীতাদের জন্য ১৪ টাকা ৯৪ পয়সা থেকে বাড়িয়ে ১৫ টাকা করা হয়েছে। এ ছাড়াও, নগদ থেকে ব্যাংকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রতি হাজারে দেড় শতাংশ ফি ধরা হয়েছে। নগদ এক বিবৃতিতে জানিয়েছে, গ্রাহকদের ভালো সেবা দিতে ও ডিজিটাল সেবা প্রসারের লক্ষ্যে দীর্ঘমেয়াদী ব্যবসায়িক কৌশলের অংশ হিসেবে এই সমন্বয় করা হয়েছে।আরও বলা হয়, অন্য যেকোনো সেবার জন্য নগদ এখনো বাজারের সর্বনিম্ন চার্জ বজায় রেখেছে। (চলবে)

রিটেলেড নিউজ

অন্যের জাতীয় পরিচয়পত্রে বিকাশ, দায় কার?

অন্যের জাতীয় পরিচয়পত্রে বিকাশ, দায় কার?

আবদুল্লাহ মজুমদার : : জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের রাষ্ট্রীয় পরিচয়ের অন্যতম প্রধান দলিল। এর সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাগর...বিস্তারিত


ভাত বৃত্তান্ত : ভাতের ঘ্রাণে শেকড়ের সন্ধান 

ভাত বৃত্তান্ত : ভাতের ঘ্রাণে শেকড়ের সন্ধান 

আবদুল্লাহ মজুমদার : : ভাত আমাদের খুব আপন। প্রতিদিনের খাবারের তালিকায় তার উপস্থিতি এত স্বাভাবিক যে, ভাত নিয়ে আলাদা করে ভা...বিস্তারিত


গুমের স্মৃতি যেন আর ফিরে না আসে

গুমের স্মৃতি যেন আর ফিরে না আসে

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার রাত গভীর। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ঘুম ভেঙে দরজা খুললেন মা। ...বিস্তারিত


অর্ধশতাব্দী পরও নজরুল: বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি

অর্ধশতাব্দী পরও নজরুল: বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি

আবদুল্লাহ মজুমদার : : ১৯৭৬ সালের ২৯ আগস্ট। ঢাকার মাটিতে থেমে গেল কাজী নজরুল ইসলামের জীবনের পথচলা। যে কবি একদিন অন্যায়ের ...বিস্তারিত


দেহঘড়ি থেমেছে, থামেনি আবদুর রহমান বয়াতীর সুর

দেহঘড়ি থেমেছে, থামেনি আবদুর রহমান বয়াতীর সুর

আবদুল্লাহ মজুমদার : : কোনো কোনো কণ্ঠ শুধু গান গায় না, একটি সময়কে ধারণ করে। আবদুর রহমান বয়াতীর কণ্ঠ ছিল তেমনই—মাটির গন্ধ...বিস্তারিত


বোর্ড চ্যালেঞ্জ: নম্বর কি সত্যিই ভবিষ্যৎ মাপে?

বোর্ড চ্যালেঞ্জ: নম্বর কি সত্যিই ভবিষ্যৎ মাপে?

আবদুল্লাহ মজুমদার : : ফল প্রকাশের পর মোবাইলের পর্দায় ভেসে ওঠে কয়েকটি সংখ্যা। কারও জন্য সেই সংখ্যা আনন্দের, কারও জন্য হতা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর