শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:১০ পিএম, ২০২৫-০৮-১১
সরিষাবাড়ী (জামালপুর) :
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ও সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনে জড়িতদের দ্রুতবিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিতে দাবিতে মানববন্ধন করেছে সরিষাবাড়ী উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সোমবার বিকালে সরিষাবাড়ী প্রেসক্লাব এর সামনে সরিষাবাড়ী-জামালপুর মহাসড়কে সরিষাবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি ইব্রাহীম হোসাইন লেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সরিষাবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি এম এ রউফ, সাবেক সভাপতি সোলায়মান হোসেন হরেক, সিনিয়র সাংবাদিক জরুল ইসলাম ঠান্ডু, সোলায়মান বাবু, আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, শহিদুল্লাহ শহিদ ভিপি, মোস্তাক আহমেদ মনির,
ইসমাইল হোসেন প্রমুখ। মানববন্ধনে উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।
এসময় দেশের যে ভাবে সাংবাদিক নির্যাতন ও নৃশংস ভাবে হত্যা হচ্ছে তাতে পুরো সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। দেশের প্রচলিত আইনের ফাঁক ফুকরের কারণে নির্যাতিত ও হত্যার শিকার সাংবাদিকদের পরিবার সঠিক বিচার পাচ্ছে না যার ফলে দিন দিন সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা ঘটেই চলেছে। তাই সাংবাদিক দমনে কালো আইন বাতিল করে সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত সহ দ্রুত বিচার ট্রাইব্যুনালে তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা।
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited