শিরোনাম
খবর বিজ্ঞপ্তি : | ০৫:১৪ পিএম, ২০২২-০৫-২১
তীব্র দাবদাহে জন জীবন অতিষ্ঠ। এই সময় সিলেট ভাসছে জলে। ভয়াবহ বন্যায় আক্রান্ত সিলেট সুনামগঞ্জের অধিবাসী। গত মাসে একবার বন্যায় তলিয়ে যায় সিলেটসহ আশপাশের হাওর এলাকার ফসল। মাসখানেক না যেতেই আবারও বন্যা। টানা বৃষ্টির সাথে উজান থেকে আসা ঢলে ভাসছে বিস্তীর্ণ এলাকা। গ্রাম থেকে গ্রামান্তর নদীর পানিতে একাকার। অন্তত ২০ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। মানুষ বিশুদ্ধ পানি, খাবার, বিদ্যুৎ ও নানামুখী সংকটে দুর্বিষহ সময় কাটাচ্ছেন। শুকনা জায়গার অভাবে বিপাকে পড়েছেন তাদের গবাদিপশু নিয়ে। সুরমা, কুশিয়ার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহীত হচ্ছে। শহরের অনেক সরকারি অফিসে পানি ঢুকেছে, বিদ্যুতের কার্যালয়ের ভিতরে পানি। অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখন পানির তলে।
থইথই পানিতে হাজারো গ্রাম এখন প্লাবিত। অধিকাংশ ঘরবাড়ি ডুবে আছে। দূর থেকে দেখলে মনে হয়, পানির মধ্যে ভাসছে গ্রামগুলো। অনেক পরিবার ঘরবন্দী। নগরের বন্যাক্রান্ত আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেক মানুষ। শুকনো খাবার পাচ্ছেন তারা। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ তৎপরতা কম, নেই উদ্ধার তৎপরতা। খাবার পানি ও খাদ্যের সংকটে হাজারো মানুষ। রান্নাবান্নার একমাত্র উপায় মাটির চুলা পানির নিচে। শুকনা চিড়া বা মুড়ি খেয়েই দিন কাটাতে হচ্ছে তাদের।
বারবার কেন সিলেটে বন্যা হচ্ছে? প্রধান নদীগুলোর তলদেশ ভরাট হয়ে গেছে, নগর ও এর আশপাশের এলাকার বিভিন্ন জলাশয় ভরাট ও দখল হয়ে গেছে। সেই সাথে উজানে মেঘালয়ে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত। এক সময় সিলেটকে বলা হত দিঘীর শহর। দিঘী, পুকুর সব ভরাট করে অট্টালিকা বানানো হয়েছে। পলি জমে ভরাট হয়ে যাওয়ায় সুরমা, কুশিয়ারা বর্ষায় দুকুল উপচে ডুবিয়ে দেয় জনবসতি। আর গ্রীষ্মে পানি শুকিয়ে জেগে উঠে চর। ভড়াট হয়ে গেছে অনেক হাওর। অল্প বৃষ্টিতেই নেমে আসে জন জীবনে দুর্ভোগ।
সুরমা নদীর উৎসমুখ খননে ২০১২ সালে সিলেট থেকে একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর নদী খননে সমীক্ষা চালানো হয়। পেরিয়ে গেছে আরো ১০ বছর কোন উদ্যোগ নেওয়া হয়নি। এই দুই নদী খনন ছাড়া বন্যা থেকে উত্তরণ সম্ভব নয়।
কবলিত মানুষকে উদ্ধারে সরকার কাজ করে যাচ্ছে তবে ব্যাপকভাবে সম্মিলিত তৎপরতা চালানো না হলে তাদের দুর্ভোগ সহজে লাঘব হবে না বলে মনে করেন লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী। তিনি আজ এক বিবৃতিতে লাভ বাংলাদেশ পার্টির নেতা কর্মী, আপামর জনসাধারণ, সাংস্কৃতিব্যক্তি, রাজনৈতিককর্মী ও ধর্ণাঢ্যব্যক্তিদের যার যার অবস্থান থেকে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ জানিয়েছেন ।
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited