শিরোনাম
সংবাদদাতা, সিলেট : | ০১:২৭ পিএম, ২০২১-০৫-২৯
সিলেটে ফের নিত্য পণ্যের বাজার অস্থিরতা দেখা দিয়েছে। প্রতি লিটার সয়াবিনের দাম এক লাফে বেড়েছে ১০ থেকে ১২ টাকা। আরও দাম বাড়ার আশঙ্কায় ক্রেতারাও বেশি বেশি সয়াবিন তেল কিনছেন। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি রসুনের দাম বেড়েছে ২০ টাকা। প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৫ টাকা। আলুর দাম বেড়েছে কেজিতে ৫ টাকা। লবঙ্গের দাম বেড়েছে কেজিতে ১০০ টাকা। শুধু তাই নয়, নতুন ধানের চাল বাজারে আসার পরও বেড়েছে চালের দাম।
শনিবার (২৯ মে) নগরীর খুচরা বাজারে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় সব ধরনের চাল কেজিতে ২-৪ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। পাশাপাশি সব ধরনের ডালের দামও বেড়েছে। এর ফলে গত সপ্তাহের তুলনায় বেশ কয়েকটি নিত্যপণ্য কিনতে বাড়তি টাকা ব্যয় করতে হচ্ছে ভোক্তাদের।
গত সপ্তাহে ১১৮ টাকায় খোলা সয়াবিন তেল পাওয়া যেতো। তবে এই সপ্তাহে সেই খোলা সয়াবিন বিক্রি হচ্ছে ১২৬ টাকা। ৬৩৫ টাকার ৫ লিটার বোতল এখন বিক্রি হচ্ছে ৬৮০ টাকায়। ১৩৫ টাকার এক লিটার বোতল বিক্রি হচ্ছে ১৫০ টাকা। বাজারে দেখা যায়, ১০৭ টাকা লিটার খোলা পামওয়েল বিক্রি হচ্ছে ১১০ টাকা থেকে ১১৪ টাকা। ১১০ টাকা লিটার সুপার বিক্রি হচ্ছে ১১৮ টাকা।
এদিকে দেশের ভোজ্যতেল বিশেষ করে সয়াবিন তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৯ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই ঘোষণা দেয়। তেলের দাম বাড়িয়ে নতুন মূল্য তালিকাও জানিয়েছে সংগঠনটি। এর খবর সিলেটে ছড়িয়ে পড়ার নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।
এদিকে সিলেটের পাইকারি খুচরা বজারে দেখা যায়, মশুর ডালের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা। অর্থাৎ গত সপ্তাহে যে বড় দানার মশুর ডালের প্রতি কেজির দাম ছিল ৭৫ টাকা। এখন সেই ডালের দাম ৮০ টাকা কেজি। আর যে ডালের দাম ছিল ৯০ টাকা কেজি। এখন সেই ডাল বিক্রি হচ্ছে ৯৫ টাকা কেজি। শুক্রবার খুচরা বাজারে প্রতি কেজি বড় দানার মসুরের ডাল ৮০ টাকায় বিক্রি হয়েছে। যা ৭ দিন আগে ৭৫ টাকায় বিক্রি হয়েছে। মাঝারি আকারের মসুরের ডাল বিক্রি হয়েছে ৯৫ টাকা। যা গেল সপ্তাহে ছিল ৯০ টাকা। টিসিবির হিসাবে গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মসুর ডাল সর্বোচ্চ ৭ দশমিক ১৪ শতাংশ বেশি দরে বিক্রি হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited