বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আইন লঙ্ঘনের পরও ইসি তারেক রহমানকে শোকজ দেয়নি: নাসীরুদ্দীন

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৩৩ পিএম, ২০২৬-০১-২১

আইন লঙ্ঘনের পরও ইসি তারেক রহমানকে শোকজ দেয়নি: নাসীরুদ্দীন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান সরাসরি আচরণবিধি লঙ্ঘন করার পরও নির্বাচন কমিশন (ইসি) কোনো শোকজ দেয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচনী প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোট থেকে ঢাকা-৮ আসনে এনসিপির দলীয় প্রতীক শাপলা কলি নিয়ে নির্বাচন করবেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আজকে এখানে যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন উনার কাছে আমি একটা প্রশ্ন তুলেছিলাম আপনি জানেন যে ঢাকা-১৭ আসনে তিন মাস আগে কড়াইল বস্তিতে আগুন লেগেছিল। তারেক রহমান গতকাল সেখানে গিয়ে বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে ফ্ল্যাট নির্মাণ করে দেবেন এটা নির্বাচনী যে আইন রয়েছে এবং নির্বাচনের যে বিধান রয়েছে সেটা সরাসরি লঙ্ঘন।’ তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি নাহিদ ইসলামকে শোকজ দেওয়া হয় কিন্তু তারেক রহমান গতকাল যখন সরাসরি এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন আমরা মনে করি নির্বাচন কমিশন এখানে নিশ্চুপ থেকেছেন এবং প্রশাসন একদিকে হেলে যাচ্ছে। এখানে বৈষম্যমূলক নীতি হচ্ছে অর্থাৎ তারেক রহমানের বেলায় এক নীতি আর অন্যান্য প্রার্থীদের বেলায় এক নীতি।’ তারেক রহমানকে উদ্দেশে করে এনসিপির এই নেতা বলেন, ‘আমরা অনুরোধ করবো বাংলাদেশে তারেক রহমান এসেছেন, উনি শহীদ জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে এবং উনারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। উনারা বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছেন। প্লিজ, আপনি এমন কাজ করবেন না। যার দ্বারা বাংলাদেশের একটি সুষ্ঠু নির্বাচনে আপনি বাধা হয়ে দাঁড়াবেন বা আপনি এমন কাজ করবেন না যেটা সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাকেও শোকজ করা হয়েছে গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন করার জন্য; আমি যখন একটি ব্যানার লাগিয়েছি তারা আমাকে শোকজ করেছিল এবং সেই ব্যানারে কোনো প্রতীক ছিল না এবং সেই ব্যানারটা সিটি কর্পোরেশনের লোক, বিএনপির লোক ও ম্যাজিস্ট্রেট এক সঙ্গে গিয়ে সেটা তুলেছে। আমাদের প্রশ্ন প্রশাসন এবং বিএনপি এক সঙ্গে কি এখানে কাজ করবে। যদি করে থাকে তাহলে ঢাকা-৮ আসনে সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা, বিধানটা করবে কে?’
ইসি বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না অভিযোগ করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দলীয় প্রধান তারেক রহমান উনি গিয়ে সরাসরি কড়াইল বস্তিতে সবাইকে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসলেন এবং উনারা যে সব জায়গায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো বলেন এবং মানুষের এনআইডি কার্ডগুলো নিয়ে যাচ্ছেন, তাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো ধরিয়ে দিচ্ছেন। এটা প্রত্যেকটা পাড়ায় মহল্লায় ঘটছে।’ তিনি বলেন, ‘আপনি কল্পনা করতে পারবেন না গত এক সপ্তাহ ধরে প্রত্যেকটা ফ্ল্যাটে গিয়ে লিফলেট দিয়ে, ফেসবুকে অসংখ্য স্ট্যাটাস আছে মির্জা আব্বাস ভাইয়ের পক্ষের লোক ডিরেক্টলি ধানের শীষে ভোট চেয়েছে কিন্তু নির্বাচন কমিশন এখানে অন্ধ থেকেছে এবং তারা মনে করে যে, মির্জা আব্বাস ভাইয়ের বিরুদ্ধে কিছু বললে তাদের চাকরি থাকবে না। চাকরি না থাকলে আপনি চেয়ারে বসছেন কেন? আমরা এমন পরিস্থিতির দিকে যাচ্ছি নির্বাচন কমিশন আগের রকিব ও হুদা যে কমিশন ছিল ওই দিকে যাচ্ছে। গণমাধ্যম পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এটা দেখা গেছে অনেকগুলো মিডিয়া কিন্তু প্রচার করবেন না এটা আমরা জানি, কারণ মিডিয়াগুলো অলরেডি অনেক জায়গায় অনেক দল দখল করে নিয়েছে।’

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর