শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:২০ পিএম, ২০২৪-০৫-২১
গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার গাইবান্ধা সদর, পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে।
সরেজমিনে বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে, কেন্দ্রগুলোতে ভোটার লাইন চোখে পড়েনি। এমনকি কিছুক্ষণ পর পর ২/১ জন করে ভোটারকে ভোট দিতে আসতে দেখা গেছে। প্রতিটি ভোট কেন্দ্রেরই একই অবস্থা। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহন চলে। তবে কোথাও কোন ভোট কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গাইবান্ধার ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে গাইবান্ধা সদরে ৭ জন, পলাশবাড়িতে ৬ জন ও গোবিন্দগঞ্জে ২ জন। এছাড়া সদরে ভাইস চেয়ারম্যান ৮জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৬ জন, পলাশবাড়িতে ভাইস চেয়ারম্যান ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন এবং গোবিন্দগঞ্জে ভাইস চেয়ারম্যান ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৭ জন।
এই তিনটি উপজেলায় মোট ভোটার সংখ্যা ১০ লাখ ৫৫ হাজার ৬শ ১৩ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ১৯ হাজার ৯শ ২৩ জন, নারী ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৬শ ৭৫ জন এবং হিজড়া ১৩ জন রয়েছেন। তিন উপজেলায় ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে ৪শ ১৮টি এবং ভোট কক্ষ ২ হাজার ৮৮৩টি। এসব ভোট কেন্দ্রে ভোটারদের ভোট গ্রহণের দায়িত্ব পালন করেন ৪শ ১৮ জন প্রিজাইডিং অফিসার। এছাড়া আনসার ও পুলিশ ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন। অপরদিকে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ৬ প্লাটুন বিজিবিসহ র্যাব ও পুলিশ স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited