বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

১৩ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থীরা মাঠে

ঢাকা দখলে রাখতে জামায়াত ও এনসিপির কৌশল!

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:৩৫ পিএম, ২০২৬-০৭-০৪

১৩ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থীরা মাঠে

শিবুকান্তি দাশ :
দেশে এখন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তুমুল আলোচনা চলছে। বিগত সরকারের সময়ে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হলেও এবারে তা আর দলীয় থাকছে না। আবারও নির্দলীয় নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামী অক্টোবরে ইউপি নির্বাচনের প্রস্তুুতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে ইউপি,তারপর পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন। ২৭ সালের মাঝামাঝিতে উপজেলা নির্বাচন করার রোডম্যাপ করেছে নির্বাচন কমিশন। কিন্ত  এসব নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল গুলো এখনই মাঠে নেমে পড়তে চায়। ইতিমধ্যে সিটি করপোরেশন নির্বাচনের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে বিএনপি,জামায়াত ও এনসিপির। বিশেষ করে সব দলের নজর এখন ঢাকা সিটি করপোরেশনের উপর। ঢাকা দখলে রাখার কৌশল এনসিপিও জামায়াতের। আগামী দিনের আন্দোলন সংগ্রামের কথা চিন্তা করে দল দুটো প্রস্তুুতি শুরু করেছে বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের ১৩টি সিটি করপোরেশনে দায়িত্বপ্রাপ্ত ১২ জন প্রশাসক এবং একটি সিটির বর্তমান মেয়রকে আগামী সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে ‘গ্রিন সিগন্যাল’ দিয়েছে বিএনপির হাইকমান্ড। তবে দলটির শীর্ষ পর্যায় থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে জনগণের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করতে পারলেই তারা দলীয় চূড়ান্ত মনোনয়ন পাবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

সিটি প্রশাসকদের মধ্যে অন্তত ছয় থেকে সাতজন গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রস্তুুতি নিতে বিএনপির হাইকমান্ড থেকে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনজন প্রশাসক জানিয়েছেন, বর্তমানে দায়িত্ব পালন করা প্রায় সব প্রশাসককেই দলীয় মনোনয়নে মেয়র প্রার্থী করার বিষয়ে দলের শীর্ষ পর্যায় থেকে ইতিবাচক বার্তা বা ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার দেশের ১১টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়। এসব পদে নিয়োগপ্রাপ্ত সবাই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা। বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, কুমিল্লা, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ এবং নবগঠিত বগুড়া সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এছাড়া অন্তর্বতী সরকারের সময় আইনি লড়াইয়ে নিজের পক্ষে রায় পাওয়ার পর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন। তাকেও আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে সূত্র জানিয়েছে।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি করপোরেশনে মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনে রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা।

বিলকিস আক্তার জাহান শিরীন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), মাহফুজুর রহমান রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব, মাহফুজ উন নবী চৌধুরী রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব এবং মো. ইউসুফ মোল্লা কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুস সালাম। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো. শফিকুল ইসলাম খান। তিনি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের কাছে পরাজিত হন।

এছাড়া খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার দায়িত্ব পালন করছেন।

নজরুল ইসলাম মঞ্জু বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট জেলা বিএনপির সভাপতি, শওকত হোসেন সরকার গাজীপুর মহানগর বিএনপির সভাপতি এবং সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি।

সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন। তবে তিনি জয়ী হতে পারেননি। জামায়াতে ইসলামীর খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন হেলালের কাছে পরাজিত হন তিনি।

তবে প্রতিটি সিটি করপোরেশনেই বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকা দীর্ঘ। বিভিন্ন সিটিতে সাবেক মেয়র, সাবেক সংসদ সদস্য, মহানগর নেতাসহ একাধিক প্রভাবশালী নেতা দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। ফলে ভারসাম্য বজায় রেখেই প্রার্থী চূড়ান্ত করতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, স্থানীয় পর্যায়ের মতামত, সাংগঠনিক রিপোর্ট, জনমত জরিপ এবং কেন্দ্রীয় মূল্যায়ন সবকিছু বিবেচনায় নিয়েই দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। প্রয়োজনে একাধিক ধাপে যাচাই-বাছাই শেষে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা এবং দলীয় মনোনয়ন বোডের বৈঠকের আগে কোনো সম্ভাব্য প্রার্থীর বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় ফোরামেই নেওয়া হবে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, দায়িত্ব পাওয়ার পরই দলের চেয়ারম্যান তাদের জনগণের কাছে যেতে নির্দেশ দিয়েছিলেন। মানুষের প্রত্যাশা পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলা। সেই নির্দেশনা অনুসরণ করে তিনি কাজ করছেন। তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, খাল খনন এবং নগর পরিচ্ছন্ন রাখাসহ বিভিন্ন দৃশ্যমান উন্নয়নমূলক কর্মসূচি চলমান রয়েছে।

তিনি আরও বলেন, তাকে পরীক্ষামূলকভাবে দায়িত্ব দেওয়া হয়নি; দলের প্রতি ত্যাগ, কমিটমেন্ট এবং জনগণের সঙ্গে দীর্ঘদিনের সংযোগের কারণেই এ দায়িত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতেও কাজের মূল্যায়নের ভিত্তিতেই দল চূড়ান্ত মনোনয়ন দেবে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আগামী সিটি নির্বাচনকে সামনে রেখেই তাদের নিয়োগ দেওয়া হয়েছে, যাতে জনগণের কাছে গিয়ে নিজেদের ভাবমূর্তি গড়ে তুলতে এবং মানুষের আস্থা অর্জন করতে পারেন।

তিনি বলেন, দলের হাইকমান্ড থেকেও জনগণের জন্য কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে নগরবাসী তাদের ভোট দেয়। সে লক্ষ্যেই বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এবং পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, সিটি নির্বাচন কবে হবে সে বিষয়ে দল এখনো তাকে কোনো সিদ্ধান্ত জানায়নি। দলীয় মনোনয়ন নিয়েও আগাম কোনো বার্তা তার জানা নেই।

এদিকে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বাকি সাত সিটি করপোরেশনেও শিগগিরই প্রার্থী ঘোষণা করবে দলটি৷ এ ছাড়া উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের জন্য এপ্রিলের মধ্যে প্রার্থী ঘোষণার সম্ভাবনার কথাও বলেছেন দলটির নেতারা।

সম্প্রতি রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে পাঁচ সিটিতে দলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়৷ দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন৷

নাহিদ ইসলামের ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে লড়বেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া৷ ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

এ ছাড়া কুমিল্লা সিটি করপোরেশনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনে মহানগর এনসিপির আহ্বায়ক মো. মোবাশ্বের আলী এবং সিলেট সিটি করপোরেশনে মহানগর এনসিপির আহ্বায়ক আবদুর রহমান আফজাল মেয়র পদে প্রতিদ্বন্দি¦তা করবেন বলে জানান নাহিদ ইসলাম।

রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে পাঁচ সিটিতে দলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয় । 

৮ সিটিতে প্রার্থী চূড়ান্ত জামায়াতের

দেশের বিভিন্ন সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলটির এই তৎপরতা চলছে। দলীয় সূত্রে জানা গেছে, দলীয়ভাবে অংশ না নিলেও অন্তত ৮টি সিটি করপোরেশনের জন্য সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করে রেখেছে জামায়াত।

সূত্র জানিয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে দলের মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিনের নাম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কয়েম।

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, গাজীপুর সিটি করপোরেশনে তুরস্কের গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, বরিশাল সিটি করপোরেশনে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, রংপুর সিটি করপোরেশনে মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান, খুলনা সিটি করপোরেশনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরীর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মহানগর জামায়াতের আমির মোহাম্মদ আবদুল জব্বারের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রস্তুুত রাখা হয়েছে।

দলীয় সূত্র বলছে, এসব সম্ভাব্য প্রার্থী ইতোমধ্যে নিজ নিজ এলাকায় সামাজিক, জনকল্যাণমূলক ও গণসংযোগমূলক কার্যক্রমে সক্রিয় রয়েছেন। তারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন।

জানা গেছে, জাতীয় নির্বাচনের পর থেকেই ঢাকা উত্তর সিটিতে সেলিম উদ্দিন নিয়মিত মাঠপর্যায়ে কাজ করছেন। বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশ নেওয়ার পাশাপাশি রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরছেন। একইভাবে ঢাকা দক্ষিণে সাদিক কয়েমও বিভিন্ন সামাজিক ও জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নিচ্ছেন। অন্যান্য সিটির সম্ভাব্য প্রার্থীরাও নিজ নিজ এলাকায় সক্রিয় রয়েছেন এবং স্থানীয় মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন।

তবে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি। এসব সিটিতে সম্ভাব্য প্রার্থী নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা চলছে বলে জানা গেছে।

জামায়াতের একাধিক নেতার দাবি, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক আসনে দলীয় প্রার্থীরা ভালো ফল করায় স্থানীয় সরকার নির্বাচনেও দল-সমর্থিত প্রার্থীদের ভালো করার সম্ভাবনা রয়েছে।
 

রিটেলেড নিউজ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত


অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর