শিরোনাম
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: | ০৫:৪৮ পিএম, ২০২৫-১১-০৬
"মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিনামূল্যে চাকুরী দিবে বিএনপি" এমনটাই মন্তব্য করেছেন রাঙামাটি আসনের দলীয় মনোনয়ন প্রাপ্ত ও সাবেক জেলা যুগ্ম জজ অ্যাড. দীপেন দেওয়ান।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি বাজারে সাপ্তাহিক হাটে আসা সাধারণ মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত ৩১দফার লিফলেট বিতরণকালে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ২৯৯নং রাঙামাটি সংসদীয় আসনের প্রার্থী দীপেন দেওয়ান এসব কথা বলেন।
পথসভায় তিনি আরো বলেন, বিএনপি কে ভোট দিন। আমরা কোটা নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে কোন অর্থ ছাড়াই চাকুরী দিব। আপনারা আমার কাছে আসবেন। আমি খালি হাতে ফিরিয়ে দিব না বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে অ্যাড. দীপেন দেওয়ান হাটে সাধারণ মানুষের সাথে তাদের সুখ দু:খের কথা বলেন। এবং তাদের চাওয়া পাওয়া সম্পর্কে জানতে চান।
লিফলেট বিতরণ শেষে পথসভায় নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা শ্রমিক দল সভাপতি মমতাজ মিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আব্দুল কাদের, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, রাঙামাটি জেলা বিএনপির প্রচার সম্পাদক শামীম মোস্তফা, সহ দপ্তর সম্পাদক নাসির খান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু মিয়া, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন,সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাসার আজম ।
নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, বগাছড়ি ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ শেখ, সাধারণ সম্পাদক আমীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিমদ্দিন,। উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হাসান, সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited