বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ফ্যাসিস্টদের বিচার বানচালে ভারতের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে : হেফাজত

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০৫ পিএম, ২০২৫-১১-১৮

ফ্যাসিস্টদের বিচার বানচালে ভারতের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে : হেফাজত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সোমবার (১৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান ফ্যাসিস্টদের বিচার বানচাল করতে ভারতের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন।
বিবৃতিতে তারা বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও বিতর্কমুক্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইন্ডিয়ায় পলাতক গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়ায় ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। শহীদদের পরিবারে প্রশান্তি এসেছে। শোকে পাথর হওয়া মজলুমদের চোখ ও হৃদয়গুলো আনন্দে সিক্ত হয়ে উঠেছে। এজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। ফ্যাসিস্টদের বিচার বানচাল করতে ইন্ডিয়ার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।
হেফাজত নেতারা বলেন, আজ আমাদের স্পষ্ট বার্তা, হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের বিজয় আরও পাকাপোক্ত হয়েছে। এ রায় যুগে যুগে ন্যায়বিচারের দৃষ্টান্ত হয়ে থাকবে এবং একইসঙ্গে এ রায় শাহবাগপ্রসূত বিচারিক হত্যাকাণ্ডের কলঙ্ক মোচনের সূচনাও ঘটিয়েছে। আর ভবিষ্যতে যারাই ক্ষমতায় গিয়ে আবারও ফ্যাসিস্ট ও স্বৈরাচার হয়ে উঠতে চাইবে, তাদেরকেও হাসিনা ও আওয়ামী লীগের পরিণতি বরণ করতে হবে।
তারা বলেন, জুলাই গণহত্যা ছাড়াও পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের গণহত্যার বিচার দ্রুত শুরু করতে হবে। ভারতের চিহ্নিত সেবাদাস জাতীয় পার্টি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দল হিসেবে বিচারপূর্বক আজীবন নিষিদ্ধ করতে হবে। অন্যথায় চব্বিশের পরাজিত শক্তি ইন্ডিয়ান আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদ বারবার মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে।
হেফাজত নেতারা আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রের ফ্যাসিবাদী কাঠামোর বিলয় ঘটাতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের জোর দাবি, বাংলাদেশকে সুশাসন, ন্যায়বিচার ও নাগরিকবান্ধব একটি রাষ্ট্রে রূপ দিতে অবিলম্বে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আইনি পটভূমি ও বাধ্যবাধকতা নিশ্চিত করুন। এর কোনো বিকল্প নেই। তারা বলেন, আমরা পতিত ফ্যাসিস্ট হাসিনার দৃষ্টান্তমূলক সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর টিমকে সাধুবাদ জানাচ্ছি।

রিটেলেড নিউজ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত


অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর