বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

বিএসএমএমইউতে-নিউরোসার্জিক্যাল স্কিল ট্রেনিং সেন্টার

বিএসএমএমইউতে-নিউরোসার্জিক্যাল স্কিল ট্রেনিং সেন্টার

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:২৮ পিএম, ২০২৩-০৩-০৫

বিএসএমএমইউতে-নিউরোসার্জিক্যাল স্কিল ট্রেনিং সেন্টার

আমাদের বাংলা নিউজ ডেস্কঃতরুণ নিউরোসার্জনদের দক্ষ করে গড়ে তুলতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘নিউরোসার্জিক্যাল স্কিল ট্রেনিং সেন্টার’ চালু করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।তিনি বলেন, বিএসএমএমইউতে নিউরোসার্জিক্যাল চিকিৎসাসেবা প্রদানে প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৪ মার্চ) এশিয়ান কনগ্রেস অব নিউরোলজিক্যাল সার্জন ও বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস্ এর যৌথ উদ্যোগে দেশে প্রথম আন্তর্জাতিক হাইব্রিড সম্মেলন ও কর্মশালা-২০২৩-এ তিনি এ কথা বলেন। রাজধানীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর জন্য সব ধরনের ব্যবস্থা হাতে নিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধুরকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপাচার্য বলেন, আমরা এরই মধ্যে সফলভাবে লিভার ট্রান্সপ্লান্ট, ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট করতে সক্ষম হয়েছি। আমরা তরুণ চিকিৎসকদের এসব বিষয়ে দক্ষ করে তুলতে প্রশিক্ষণের ওপর জোড় দিচ্ছি। এমন আন্তর্জাতিক সম্মেলন তরুণ চিকিৎসকদের দক্ষ করে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস্ এর সভাপতি ও বিএসএমএমইউ’র সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, প্রথমবারের মতো অনুষ্ঠিত এ কনফারেন্সের মূল উদ্দেশ্য হচ্ছে, তরুণ নিউরোসার্জনদের নিউরোসার্জিক্যাল আধুনিক চিকিৎসায় দক্ষ করে গড়ে তোলা। কনফারেন্সে ক্যাডাভেরিক ওয়ার্কশপের পাশাপাশি লাইভ সার্জারি করে কীভাবে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে হয় তা শেখানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প উন্নত সমৃদ্ধ বাংলাদেশে নিউরোসার্জিক্যাল চিকিৎসাসেবা যেন বিশ্বমানের হয় সে লক্ষ্যে আমরা কাজ করছি। পর্যায়ক্রমে বাংলাদেশে এখন অনেক নিউরোসার্জন তৈরি হচ্ছে। দক্ষ নিউরোসার্জন গড়ে তুলে জেলা হাসপাতালগুলো এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিউরোসার্জিক্যাল স্বাস্থ্যসেবা উন্নত করতে চাই আমরা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাপানের ফুজিতা হেলথ ইউনিভার্সিটির নিউরোসার্জারি বিভাগের প্রধান ও এশিয়ান কনগ্রেস অব নিউরোলজিক্যাল সার্জনের সভাপতি প্রফেসর ইউ কাতো।

সম্মেলনে বিএসএমএমইউ প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস’র সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক নিউরোস্পাইন সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং বাংলাদেশ, জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, তাইওয়ান, ভারত, ইন্দোনেশিয়া, তুরস্ক, উজবেকিস্তানের প্রায় ২০০ জন নিউরোসার্জন উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

সমস্যার নাম থ্রম্বোসিস

সমস্যার নাম থ্রম্বোসিস

নিজস্ব প্রতিবেদক : কোনো কারণে শরীরের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে গেলে তাকে থ্রম্বোসিস বলে। বিশ্বে প্রতি চারজনের একজন...বিস্তারিত


তামাককে নেশাজাতীয় পণ্যের তালিকায় আনা দরকার: ডা. বিধান রঞ্জন

তামাককে নেশাজাতীয় পণ্যের তালিকায় আনা দরকার: ডা. বিধান রঞ্জন

নিজস্ব প্রতিবেদক :  তামাককে নেশাজাতীয় পণ্য হিসেবে তালিকাভুক্ত করা জরুরি বলে মত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্র...বিস্তারিত


পাঁচ কোটি লক্ষ্যমাত্রায় দেশে প্রথমবার টাইফয়েডের টিকাদান শুরু

পাঁচ কোটি লক্ষ্যমাত্রায় দেশে প্রথমবার টাইফয়েডের টিকাদান শুরু

নিজস্ব প্রতিবেদক : দেশে প্রথমবারের মতো রোববার (১২ অক্টোবর) থেকে জাতীয়ভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। ৯ মা...বিস্তারিত


সুযোগ থাকলে আমিই প্রথম টাইফয়েডের টিকা নিতাম: ডা. বিধান রঞ্জন

সুযোগ থাকলে আমিই প্রথম টাইফয়েডের টিকা নিতাম: ডা. বিধান রঞ্জন

নিজস্ব প্রতিবেদক : যদি আজকে সুযোগ থাকতো তাহলে নিঃসন্দেহে আমিই প্রথম টাইফয়েডের টিকা নিতাম বলে মন্তব্য করেছেন প্রাথমি...বিস্তারিত


ডেঙ্গুতে থামছে না মৃত্যুর মিছিল, আরো বাড়বে ভয়াবহতা

ডেঙ্গুতে থামছে না মৃত্যুর মিছিল, আরো বাড়বে ভয়াবহতা

নিজস্ব প্রতিবেদক : সোমবার (৬ অক্টোবর) রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে থেকে তোলা। ছবি : ফোকাস বাংলা রাজধানীতে ...বিস্তারিত


এখনও টাইফয়েডে শিশু মারা যায়, এটি আমাদের লজ্জার

এখনও টাইফয়েডে শিশু মারা যায়, এটি আমাদের লজ্জার

নিজস্ব প্রতিবেদক : টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর জাতীয় অ্যাডভোকেসি সভায় কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর