শিরোনাম
সংবাদদাতা, নোয়াখালী : | ০১:০৬ পিএম, ২০২৫-১১-২৫
নোয়াখালী প্রতিনিধি :
কৃষি যন্ত্রপাতি ক্রয়, ঋণ বিতরণ ও ভর্তুকির অর্থ আত্মসাৎসহ একাধিক দুর্নীতির অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে অভিযানে চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৪ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত দুদক নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমান ও ইন্সপেক্টর মো. ইদ্রিসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দুদক সূত্র জানায়, কৃষি অফিসের কিছু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে হারভেস্টার মেশিনসহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম, কৃষকদের জন্য বরাদ্দকৃত কৃষি ঋণ ও ভর্তুকির টাকা আত্মসাৎ এবং রাজস্ব খাত ও পুষ্টি বাগান প্রকল্পে অনিয়মের একাধিক অভিযোগ জমা পড়ে। এসব অভিযোগের ভিত্তিতেই হঠাৎ অভিযান চালায় দুদক। অভিযান চলাকালে গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা মিলেছে বলেও জানায় দুদক। দুদকের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযান চলাকালে যেসব তথ্য-উপাত্ত ও নথি সংগ্রহ করা হয়েছে, সেগুলো যাচাইয়ের জন্য প্রধান কার্যালয়ে পাঠানো হবে। প্রধান কার্যালয় সেসব পর্যালোচনা করে যে নির্দেশনা দেবে, তার ভিত্তিতেই পরবর্তী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে জুলাই গণঅ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited