শিরোনাম
সংবাদদাতা, যশোর : | ০৬:৫২ পিএম, ২০২১-০১-০২
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওয়ালিদ হাসান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ২ জানুয়ারী দুপুরে যশোরের চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর বকুলতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মামা আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ওই উপজেলার জাহাঙ্গীরপুর বাজার থেকে মুরগি কিনে ওয়ালিদ হাসান বাইসাইকেলে বাড়ি ফিরছিল। বকুলতলা মোড়ে পৌঁছালে ইটবাহী একটি ট্রাক
তাকে ধাক্কা দেয়। রাস্তার ওপর পড়ে গেলে ট্রাকের চাকায় সে পিষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার এসআই বিকাশচন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ওয়ালিদ চৌগাছা উপজেলার ফতেপুর গ্রামের হবিবর রহমানের ছেলে। সে একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। এ ব্যাপারে মামলার প্রস্তুুতি চলছিল।
আ.ন.ম. তাজওয়ার আলম : বাংলাদেশের নিবন্ধন অধিদপ্তর ও দেশের বিভিন্ন রেজিস্ট্রি অফিসে এখনো একটি প্রভাবশালী সিন্ডিকেট সক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদির সঙ্গে লিবার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মো. ইমরুল কায়েস: চট্টগ্রাম সমিতি-ঢাকার ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : কবি নজরুল কলেজ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের দেশবি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited