বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্লেন দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০২:১৫ পিএম, ২০২৬-০১-২৮

প্লেন দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৫

ভারতের মহারাষ্ট্রের বারামতিতে ভয়াবহ প্লেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজ্যটির উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। এ ঘটনায় প্লেন থাকা আরও পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দলীয় একটি র‌্যালিতে যোগ দিতে ব্যক্তিগত বিমানে করে মুম্বাই থেকে বারামতি যাচ্ছিলেন অজিত পওয়ার। বারামতি বিমানবন্দরে অবতরণের সময় পাইলটের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর কিছুক্ষণ পর বিমানবন্দরের কাছেই একটি ফাঁকা মাঠে হঠাৎ করে ভেঙে পড়ে ব্যক্তিগত প্লেনটি। দুর্ঘটনার পরপরই প্লেনে আগুন ধরে যায় এবং ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। গুরুতর আহত অবস্থায় ৬৬ বছর বয়সী অজিত পওয়ারসহ আরও পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের সবাই মারা যান। দুর্ঘটনাকবলিত প্লেনে অজিত পওয়ারের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী, দুইজন সেবিকা, একজন পাইলট ও একজন কো-পাইলট ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ডাইরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) পক্ষ থেকে জানানো হয়েছে, প্লেনে থাকা পাঁচ আরোহীর কেউই বেঁচে নেই। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। এ ঘটনায় মহারাষ্ট্র তথা ভারতের রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এই অপূরণীয় ক্ষতিতে শোক জানিয়েছেন।
 
রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর