বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

বাংলাদেশ-ভারত একে অপরকে ভালোবাসি, বন্ধন অটুট থাক: মমতা

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১০:১০ পিএম, ২০২৫-০১-০৬

বাংলাদেশ-ভারত একে অপরকে ভালোবাসি, বন্ধন অটুট থাক: মমতা

বাংলাদেশ-ভারত সম্পর্কে স্পর্শকাতরতার আবহেই বন্দি বিনিময়ের ছায়া পড়লো পশ্চিমবঙ্গে। আগামী ৯ জানুয়ারি গঙ্গাসাগর মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এর আগেই বাংলাদেশে বন্দি ভারতীয় মৎস্যজীবীদের মুক্তির খবরে খুশির আবহ গোটা রাজ্যে। গত রোববার (৫ জানুয়ারি) হলদিয়ার কাছে আন্তর্জাতিক পানি সীমানায় দুই দেশের মধ্যে ১৮৫ জন বন্দি মৎস্যজীবীর বিনিময় হয়। এর মধ্যে ৯৫ জন ভারতের, আর বাংলাদেশের ছিলেন ৯০ জন মৎস্যজীবী। সোমবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে এসে বাংলাদেশ থেকে সদ্য মুক্তি পাওয়া মৎস্যজীবীদের স্বাগত জানান মমতা। এসময় তাদের ১০ হাজার রুপি করে অনুদানও দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, চোখে জল এসে যাওয়ার মতো দৃশ্য। বাংলাদেশ-ভারত আমরা দুটি প্রতিবেশী রাষ্ট্র একে অপরকে ভালোবাসি। কিন্তু পরিস্থিতির শিকার হয়েছেন আমাদের মৎস্যজীবীরা। তারা সীমানা পেরিয়ে চলে গিয়েছিলেন বাংলাদেশের মধ্যে। তিনি বলেন, ‘আমরা কী করে তাদের খুঁজে পেলাম? আগে মৎস্যজীবীরা হারিয়ে গেলে, জেলে থাকলে অথবা মারা গেলে তাদের কেউ খোঁজও রাখতো না। কিন্তু আমাদের সরকার আসার পর আমরা তাদের একটি করে মৎস্যজীবী আইডি কার্ড করে দেই। কোনো মৎস্যজীবী কোথাও হারিয়ে যায় বা পানিতে ডুবে যায় বা অন্য জায়গায় চলে গেলে আমরা তাদের ট্র্যাক করতে পারি এই আইডেন্টিটি কার্ড দিয়ে। ফলে কে কোথায় আছে আমরা জানতে পারি। মমতা বলেন, আমরা জানতে পারি, তাদের বাংলাদেশের পুলিশ থানায় আটকে রেখেছে। আমাদের প্রশাসন সঙ্গে সঙ্গে যোগাযোগ করে। আমরা দুই দেশ দুই দেশের সঙ্গে যোগাযোগ রাখি। ফিরে আসা মৎস্যজীবীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, মহাজন ও যারা ট্রলারে মাছ ধরতে যান, তাদের আমি বারণ করবো আপনারা আমাদের জলসীমানার বাইরে যাবেন না। তাতে মাছ উঠলে উঠবে, না উঠলে না উঠবে। আগে নিজের জীবন বাঁচান। বেঁচে থাকলে অনেক মাছ পাবেন। গত বছর ভারতের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে বাংলাদেশের বেশ কয়েকজন মৎস্যজীবীকে আটক করে ভারতীয় কর্তৃপক্ষ। সে বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, মাসখানেক আগে বাংলাদেশের বেশ কয়েকজন মৎস্যজীবী আমাদের সীমানায় এসে পড়ে। তারা অসুস্থ ছিলেন, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই। আমরা তাদের খুব যত্ন করে রেখেছিলাম এবং তাদের আমরা ফেরত দিয়েছি। তখন ওরা বুঝতে পারলো, আমাদের লোকও ওখানে আটকে আছে। দুই দেশ মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক, সেটাই আমি চাই।

রিটেলেড নিউজ

অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরাট জয় আরশোলাদের

অবশেষে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিরাট জয় আরশোলাদের

আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত


দিল্লির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আজ ফের বৈঠক

দিল্লির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, আজ ফের বৈঠক

মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত


পাঁচ বছর পর দেশে ফিরলেন সুনামগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন

পাঁচ বছর পর দেশে ফিরলেন সুনামগঞ্জের মানসিক ভারসাম্যহীন যুবক জাকির হোসেন

আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর,  শিলচর (আসাম)  ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত


ইরানে ফের যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা

ইরানে ফের যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত


মহারাষ্ট্রে বন্যা ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

মহারাষ্ট্রে বন্যা ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত


এবার টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

এবার টিকটকে নিজেকে ‘এক নম্বর’ দাবি করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর