বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কিশোরগঞ্জে ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো পুলিশ সদস্যের

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:২৬ পিএম, ২০২৫-১০-২২

কিশোরগঞ্জে ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো পুলিশ সদস্যের

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় নাজমুল (২৮) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালিকাপ্রসাদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নজমুল কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরমান্দার কান্দি গ্রামের রাজু মিয়ার ছেলে। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত।তার স্ত্রী ও এক সন্তান রয়েছে। ২০২৪ সালের ৪ অক্টোবর তিনি টাঙ্গাইল জেলার গোড়াই হাইওয়ে থানা থেকে বদলি হয়ে ভৈরব হাইওয়ে থানায় যোগ দেন
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে এএসআই বিল্লাল হোসেন, কনস্টেবল নাজমুলসহ কয়েকজন পুলিশ সদস্য রাত্রীকালীন জরুরি ডিউটিতে ছিলেন। তারা ভৈরব থানাধীন কালিকাপ্রসাদ বাজারের দক্ষিণ পাশে ভৈরবগামী লেনের পাশে একটি ট্রাকের চালকের সঙ্গে কথা বলছিলেন।
এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাতপরিচয় ট্রাক এসে পুলিশ পিকআপ ভ্যানটির ডান পাশে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় পিকআপটি সড়কের নিচে পড়ে যায় এবং কনস্টেবল নাজমুল গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুর রহমান জানান, জরুরি ডিউটির সময় বেপরোয়া গতির একটি অজ্ঞাত ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নাজমুল নিহত হয়েছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত


গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত


কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর