শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:১৬ পিএম, ২০২৫-০৫-০৮
আওয়ামী লীগের কারা বিএনপির সদস্য হতে পারবেন তা জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দীর্ঘদিন রাজনীতি করেননি অথবা একসময় আওয়ামী লীগ করতেন। কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন, বর্বরোচিত, লুটপাট, অর্থপাচার- এটাকে পছন্দ করেন না এবং আওয়ামী লীগ থেকে আগেই সরে গেছেন, তারা বিএনপিতে আসতে পারবেন।
বৃহস্পতিবার (৮ মে) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, আমরা চাচ্ছি, সমাজের যারা ফ্রেশ মানুষ, একদম ভদ্র মানুষ, যারা হয়তো অবসরে গেছেন, তিনি অন্তরে লালন করেন। তিনি একজন শিক্ষক হতে পারেন, একজন ব্যাংকার হতে পারেন, একজন সরকারি কর্মকর্তা হতে পারেন, একজন এনজিও কর্মকর্তা হতে পারেন, একজন কৃষক ও শ্রমিক হতে পারেন। এক্ষেত্রে আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কি না।
রিজভী বলেন, আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে। আমরা টার্গেট করছি, এক কোটির অধিক প্রাথমিক সদস্য সংগ্রহ করবো, ইনশাআল্লাহ।
তিনি বলেন, সমাজের সর্বক্ষেত্রের মানুষ, যারা বিএনপিকে পছন্দ করে, যারা বিএনপিমনা, যারা জাতীয়তাবাদী চিন্তা-চেতনা লালন করে তারা আগ্রহী হয়ে এ দলের সদস্য হবেন- এটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি। কারণ এখন শেখ হাসিনার সেই ভয়াবহ দুঃশাসনের ছোঁবল নেই। সেক্ষেত্রে অনেকেই এগিয়ে আসবে।
বিভিন্ন বিভাগীয় শহরে একটা উদ্বোধনী অনুষ্ঠান করার চেষ্টা করা হবে বলেও জানান রিজভী।
মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত
মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত
মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited