বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিডিএর প্রধান প্রকৌশলীর পদ পেতে ‘অভিনব জালিয়াতি’— আদালতে অসত্য তথ্য, গোপন পাঁচ দুর্নীতি মামলা, ১৬ বছরে ৪৪ রিট!

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৭:১৯ পিএম, ২০২৫-১১-২২

সিডিএর প্রধান প্রকৌশলীর পদ পেতে ‘অভিনব জালিয়াতি’— আদালতে অসত্য তথ্য, গোপন পাঁচ দুর্নীতি মামলা, ১৬ বছরে ৪৪ রিট!

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস নিয়মিত পদোন্নতির দাবিতে উচ্চ আদালতে রিট করলেও সেখানে অসত্য তথ্য, জাল আবেদনপত্র এবং দুর্নীতির মামলার তথ্য গোপন করার গুরুতর অভিযোগ তুলেছে সিডিএ। দীর্ঘদিন ধরে আলোচিত এই কর্মকর্তা নিজের পদ ধরে রাখতে ১৬ বছরে মোট ৪৪টি রিট করার অভিযোগ রয়েছে।
এদিকে প্রায় সাড়ে ছয় বছর ভারপ্রাপ্ত দায়িত্বে থাকার পর অবশেষে তাঁকে সরিয়ে নতুন প্রধান প্রকৌশলী নিয়োগ দিয়েছে সরকার, যা নিয়ে সিডিএ ও গণপূর্ত মন্ত্রণালয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আদালতে ‘জাল আবেদনপত্র’ জমা: ছয় বছর পার হলেও কর্মজীবন অপরিবর্তিত!:
গত ১০ নভেম্বর তিনি উচ্চ আদালতের ২৪ নম্বর আদালতে রিট পিটিশন করেন। তাতে সিডিএ চেয়ারম্যান বরাবর দুটি আবেদনপত্র সংযুক্ত করা হয়— একটি ২০১৯ সালের, অন্যটি ২০২৫ সালের ১৮ মার্চের। আশ্চর্যের বিষয়— দুই আবেদনে তিনি সিডিএতে ২১ বছর চাকরির দাবি করেন। অর্থাৎ ছয় বছর আগেও এবং আজও একই কর্মসময়— যা স্পষ্ট অসত্য তথ্য ও প্রতারণা, বলে দাবি সিডিএর।
আরও জানা যায়, রিটে জমা উভয় আবেদনপত্রে একই দিনে গ্রহণের সিল দেওয়া আছে। কিন্তু সিডিএ জানাচ্ছে, ১৮ মার্চের আবেদনটি আসলে পাওয়া গেছে ২৭ অক্টোবর বিকেলে সরাসরি তাঁর কাছ থেকে, যা রেকর্ডে প্রমাণিত। আবেদন গ্রহণকারীর স্বাক্ষরও সিডিএর দায়িত্বরত কর্মচারীর সঙ্গে মেলে না।
দুদকের পাঁচ মামলা আদালতে গোপন! ট্রুথ কমিশনে দোষ স্বীকার— কিন্তু রিটে নেই:
সিডিএর নথি অনুযায়ী, কাজী হাসান বিন শামসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের পাঁচটি মামলা চলমান। অথচ রিটে আদালতকে তিনি এসব মামলা সম্পর্কে কিছুই জানাননি।
এছাড়া ২০০৮ সালে ট্রুথ কমিশনের দলিলে দেখা যায়, অক্সিজেন জংশন–কাপ্তাই রোড সংযোগ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগে তিনি ত্রুটি স্বীকার করেন এবং রাষ্ট্রীয় কোষাগারে তিন লাখ টাকা জমা দিয়ে ক্ষমা চান।
দুদক ২০১৮ সালে স্পষ্ট জানায়— ট্রুথ কমিশনের মার্জনা দুর্নীতির মামলার দায় থেকে মুক্তি দেয় না। তবুও তিনি এসব তথ্য আদালতে তুলে ধরেননি বলে অভিযোগ।
প্রধান প্রকৌশলীর পদে যোগ্য নন— সিডিএ চেয়ারম্যানের চিঠি :
চউকের ১৯৯০ সালের চাকরি প্রবিধান অনুযায়ী, প্রধান প্রকৌশলী হতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে ১০ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। কিন্তু কাজী হাসান বিন শামসের মূল পদ নির্বাহী প্রকৌশলী হওয়ায় তিনি এই যোগ্যতা অর্জন করেননি। তাই পদোন্নতির আইনগত কোনো সুযোগ নেই, বলে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম চিঠিতে জানান।
তিনি আরও বলেন— “মামলাধীন বিষয়ে সিডিএ ব্যবস্থা নিতে পারে না। বিষয়টি মন্ত্রণালয়ের আইন বিভাগ দেখছে। মামলা নিষ্পত্তির পর সিডিএ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
সিডিএর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন—“শুধু আদালতকে বিভ্রান্ত করতেই জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে।”
১৬ বছরে ৪৪ রিট— পদ বাঁচাতে রিটই ‘ঢাল’?:
সিডিএর একটি সূত্র জানায়, গত ১৬ বছরে মোট ৪৪টি রিট করেছেন কাজী হাসান বিন শামস। বাদীপক্ষের আশঙ্কা, বহুবার গোপন নথি সংগ্রহ করে অসত্য তথ্য আদালতে উপস্থাপন করেই তিনি বছর বছর পদ ধরে রেখেছেন।
অবশেষে সরছেন, সিডিএ পেল নতুন প্রধান প্রকৌশলী:
দীর্ঘ সাড়ে ছয় বছর ভারপ্রাপ্ত অবস্থায় থাকার পর তাঁকে সরিয়ে খুলনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) আহমেদ আনোয়ারুল নজরুলকে সিডিএর প্রধান প্রকৌশলী হিসেবে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার।
২০ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, তিনি ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেবেন, অন্যথায় স্বয়ংক্রিয়ভাবে আগের পদ থেকে অবমুক্ত হিসেবে গণ্য হবেন। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব তাসমিন ফারহানা।
যোগাযোগে নীরবতা:
বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামকে কল ও মেসেজ পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। একইভাবে অভিযুক্ত কাজী হাসান বিন শামসের ব্যক্তিগত নম্বর ও হোয়াটসঅ্যাপে বারবার চেষ্টা করেও কোনো জবাব পাওয়া যায়নি।
প্রশ্ন উঠছে স্বচ্ছতা নিয়ে:
নথি জাল, তথ্য গোপন, দুর্নীতির মামলা আড়াল ও যোগ্যতা না থাকা সত্ত্বেও আদালতে রিট— সিডিএর অভ্যন্তরীণ স্বচ্ছতা ও জবাবদিহি নিয়েই জনমনে বড় প্রশ্ন তৈরি করেছে।
চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ এই দপ্তরের শীর্ষ পদ নিয়ে এমন ‘অভিনব জালিয়াতি’ দেশের প্রশাসনিক ব্যবস্থায় আরও কঠোর নজরদারির দাবি তৈরি করেছে।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর