বাংলাদেশ   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্ব প্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে : এটিএম আজহারুল ইসলাম

আমাদের বাংলা ডেস্ক :    |    ১২:৩০ পিএম, ২০২৫-১২-০১

জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্ব প্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে : এটিএম আজহারুল ইসলাম

যশোর ব্যুরো :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, বাংলাদেশে সম্পদের কোন অভাব নাই। আমাদের অভাব চরিত্রবান নেতার। 
বিগত সাড়ে ১৫ বছরে যে দলটির দেশ শাসন করেছে ক্ষমতা ছাড়ার পর জানা গেল তারা প্রায় ২৭ হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে।
 এতে প্রমাণ হয় দেশটা গরীব দেশ না সম্পদশালী দেশ। সম্পদের সৎ ব্যবহার করার জন্য সম্পদকে পাহারা দেয়ার মত বিগত ৫৪ বছরে এদেশে সৎ লোক পাওয়া যায় নাই। 
দুর্নীতি বাংলাদেশের প্রধানতম সমস্যা উল্লেখ করে এ টি এম আজহারুল ইসলাম বলেন, যদি আল্লাহ আমাদেরকে সাহায্য করেন জনগণের ভালোবাসা পাই, জামায়াতে ইসলামী যদি জনগণের সেবা করার সুযোগ পাই সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করবো ইনশাআল্লাহ। 
তিনি আরও বলেন, ২০০১ সালের বিগত চার তুলে জোট সরকারের আমলে জামায়াতে ইসলামী তিনটি মন্ত্রণালয় চালানোর সুযোগ পেয়েছিল। কৃষি, শিল্প এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়। আমাদের সাবেক আমিরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রণালয় গুলি চালিয়েছিলেন। পাঁচটি বছর এই মন্ত্রণালয় গুলোতে একটি টাকা আত্মসাতের প্রমাণ করতে পারেনি। 
জামায়াতে ইসলামী দায়িত্ব পেলে সেই নেতাদের আদর্শ অনুসরণ করে আমরা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে পারবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ২০০১ সালে আমাদের ১৮ জন এমপি ছিল। এই এমপিদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ কেউ পেশ করতে পারেনি। 
আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ আসনে দাঁড়িপাল্লার প্রতীকে ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদের পক্ষে ভোট চান তিনি। 
৩০ নভেম্বর রবিবার চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
দুপুর ২টায় চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো: মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, জেলা আমীর ও যশোর-৪ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসূল, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। 
 আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, যশোর-১ আসনের এমপি প্রার্থী মাওলানা আজিজুর রহমান, যশোর-৫ আসনের এমপি প্রার্থী এডভোকেট গাজী এনামুল হক, ঝিনাইদহের মহেশপুর-কোটচাঁদপুর আসরের এমপি প্রার্থী মতিয়ার রহমান, কালিগঞ্জ আসনের এমপি প্রার্থী আবু তালেব জনসভায় বক্তব্য রাখেন। 
সভাপতিত্ব করবেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ।
এছাড়া জেলা ও উপজেলা জামায়াত এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ জনসভায় বক্তব্য রাখেন। জনসভা মাঠ নারী ও পুরুষের উপস্থিতিতে কানাই কানাই পূর্ণ হয়ে গেলে মাঠের বাইরে বিভিন্ন স্থানে মানুষ অবস্থান নেন।
সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহাম্মেদ ও গিয়াস উদ্দিন।#

রিটেলেড নিউজ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত


চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত


আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত


গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত


বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত


বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন, মাদকবিরোধী সভা ও চারা বিতরণ

বরুড়ায় যুব দিবসে পোশাক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন, মাদকবিরোধী সভা ও চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর