বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রমজানের দ্বিতীয় দিনেও তীব্র যানজট রাজধানীতে

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:২৩ পিএম, ২০২২-০৪-০৪

রমজানের দ্বিতীয় দিনেও তীব্র যানজট রাজধানীতে

রমজানের দ্বিতীয় দিনেও যানজটে অতিষ্ঠ নগর জীবন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যানজটের পরিধিও। সকাল থেকেই অফিসগামী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের অসহনীয় যানজটে ভুগতে হয়েছে। তবে সময়ের সঙ্গে যানজট ভোগান্তিও বাড়তে শুরু করেছে।
এদিকে সড়ক উন্নয়নে মেগ প্রকল্পের কাজ চলছে। রাস্তার বিভিন্ন স্থানে সড়ক খুঁড়ে ফেলে রাখা হয়েছে। সেই সঙ্গে সড়কে গণপরিবহণ ও ব্যক্তিগত যানবাহনের সংখ্যা বাড়ার কারণে যানজট বাড়ছে। সোমবার (৪ এপ্রিল) সকাল থেকে রাজধানীর গুলশান-বনানী, মহাখালী, সাতরাস্তা, বাড্ডা, রামপুরা, বিজয় স্মরণী, জাহাঙ্গীর গেট, কারওয়ান বাজার, ফার্মগেট, বাংলামোটর, মতিঝিলসহ বিভিন্ন স্থানে যানজট থাকতে দেখা যায়। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সাইদুর রহমান খান বলেন, প্রতিদিন যানজটে সাধারণ মানুষের এতো কষ্ট হচ্ছে, কিন্তু এই যানজট নিরসনে সরকারের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। সড়কে ফিটনেস, লাইসেন্স ও রেজিস্ট্রিশন ছাড়া যানবাহনও চলছে। এতে ট্রাফিক পুলিশের কোনো কার্যকর ভূমিকা নেই।
তিনি বলেন, এছাড়াও মানুষ ট্রাফিক আইন মানছেন না,  এতেও যানজট বাড়ছে। কিন্তু কিন্তু প্রশাসন চাইলেই সবাইকে ট্রাফিক আইন মানতে বাধ্য করতে পারে। কিন্তু যানজট নিয়ে প্রশাসনের কারও যেন কোনো মাথা ব্যথা নেই।
তিনি বলেন, সকালে বাসে উঠে ৩ ঘণ্টায় কারওয়ান বাজারে অফিসে পৌঁছেছি। গরম ও জ্যামে বসে থাকতে আমাদের কেমন লাগে তা ওই প্রসাশনের লোকেরা বুঝবে না। কারণ তাদের ব্যক্তিগত গাড়িতে এসি চলে। তাই ভোগান্তি সব সাধারণ মানুষের কপালেই লেখা।
এদিকে মামুন রহমান নামে আরেক ব্যক্তি বলেন, সরকার, প্রশাসন ও ট্রাফিক চাইলে সড়কে সবাই নিয়ম মেনে যানবাহন চালাতে ও সড়ক ব্যবহার করতে পারে। কিন্তু তারা তা করছে না।
তিনি বলেন, উত্তরা এলাকায় রাস্তার কাজ চলছে, এই সুযোগে কাটা ডিভাইডারকে ইউটার্ন বানিয়ে ফেলছেন প্রাইভেটকার চালকরা। এদিকে যানবাহনগুলো নিয়ম অনুযায়ী চলাচল না করার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে।
এদিকে যাত্রী-পথচারীরা জানান, বেশ কয়েকটি মেগা উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। এগুলোর মধ্যে মেট্রো রেলের কাজ চলছে উত্তরার দিয়াবাড়ী থেকে মিরপুর রোকেয়া সরণি হয়ে কাজী নজরুল ইসলাম এভিনিউ, পল্টন, মতিঝিল হয়ে কমলাপুর পর্যন্ত সড়কে। এ কারণে রাস্তাগুলো অনেকটা সরু হয়ে গেছে। এই সরু রাস্তায় যানবাহন চলাচল খুব ধীরগতিতে হচ্ছে।
অপরদিকে, রাজধানীর তেজগাঁও এলাকার রাস্তা খুঁড়ে রাখা হয়ছে। পাশাপাশি ওই এলাকার রাস্তা বাস, ট্রাক, পিকআপ পার্কিং করে আটকিয়ে রাখা হচ্ছে। এগুলো নিরসন ও অপসারণে প্রশাসনের কোনো পদক্ষেপ নেই। আর বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সড়কের কাজ গত ১০ বছর ধরেই চলছে।

রিটেলেড নিউজ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

গাড়ির মালিক হওয়ার স্বপ্নে সর্বস্বান্ত, কেডিএ মোটরস/ এনএম ফাইনান্স এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

মোঃ আরফান উদ্দীন : নিজস্ব একটি সিএনজি টেক্সির মালিক হয়ে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখেছিলেন অনেক মা...বিস্তারিত


কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

কৃষিতে রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন...বিস্তারিত


৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

৯৬৩ মিটার সড়কে চার বছরের ‘নরকযাত্রা’

মুহাম্মদ ওসমান বিন হাসান, ককসবাজার : : উখিয়া (কক্সবাজার): একটি সড়কের দৈর্ঘ্য মাত্র ৯৬৩ মিটার। কিন্তু সেই সড়কের সংস্কার শেষ হতে সময় গড়িয়েছ...বিস্তারিত


সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সীতাকুণ্ডে আগ্নেয়াস্ত্র হাতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : : বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দলটির দুই পক্ষের পাল্টাপাল্টি ক...বিস্তারিত


ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর তৃণমূলে হতাশা, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে প্রশ্ন

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে ত্যাগী ও দীর...বিস্তারিত


টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, পথে পথে ভোগান্তি

মোঃ আরফান উদ্দীন : টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর