বাংলাদেশ   শনিবার, ৭ নভেম্বর ২০২৬  

শিরোনাম

হাদির হত্যার প্রতিবাদে যোগ দেওয়ায় ছাত্রদল নেতার পদ স্থগিত

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৮:৪৫ পিএম, ২০২৫-১২-২৩

হাদির হত্যার প্রতিবাদে যোগ দেওয়ায় ছাত্রদল নেতার পদ স্থগিত

নোবিপ্রবি প্রতিনিধি :
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান বাঁধনের পদ স্থগিত করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। আজ ২২ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের জন্য পদ স্থগিতাদেশের বিষয়টি জানানো হয়। জানা যায়,  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করায় তার পদ স্থগিত করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শরীফ ওসমান হাদিকে গুলি করে শহিদ করার প্রতিবাদে সারাদেশের ন্যায় নোবিপ্রবিতেও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এতে দলমত নির্বিশেষে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দেখা গেলেও অংশ নেয়নি ছাত্রদলের নেতৃবৃন্দ। পরবর্তীতে আলাদাভাবে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। তবে শিক্ষার্থীদের ঐ মিছিলে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান বাঁধন। এরই পরিপ্রেক্ষিতে আজ ২২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এই নেতার সদস্যপদ স্থগিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান বাধনের সাংগঠনিক পদ আগামী তিন (৩) মাসের জন্য স্থগিত করা হলো । বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন। পদ স্থগিত হওয়া ছাত্রদল নেতা মেহেদি হাসান বাঁধনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এই মুহুর্তে এই বিষয়ে কিছু বলতে পারছি না।
এ বিষয়ে নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বলেন,  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে উঠা নেতৃত্ব বিপ্লবী শরীফ ওসমান হাদী ভাইকে ছাত্রদল শ্রদ্ধার সাথে লালন করেন। হাদী-হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে ক্রিয়াশীল রাজনৈতিক/অরাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে একমাত্র ছাত্রদলই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে, অন্য কোনো রাজনৈতিক ছাত্রসংগঠন তা করেনি। কেন্দ্রীয় ছাত্রদল সংগঠনের অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা লংঘনের জন্য অভিযুক্তের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে এবং আমাদের কাছে সংগঠনের সাংগঠনিক সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। "
সাধারণ শিক্ষার্থীরা যে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে,ওই প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য দেওয়ার কারনে কি পদ স্থগিত করা হইছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- না,অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। হাদী ভাইকে হত্যার উদ্দেশ্যে গুলি করার প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচিতে আমরা ছাত্রদলের সকল নেতৃবৃন্দও অংশগ্রহণ করেছিলাম, উক্ত প্রোগ্রামে ছাত্রদলের সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক ৩জনই বক্তব্য দিয়েছিল। তারপরও এরকম গুজব যারা ছড়াচ্ছে তাদের উদ্দেশ্য ভিন্ন।

রিটেলেড নিউজ

গভীর রাতে পুলিশের হানা, বরুড়ায় ১,৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার দুই; বেড়া ভেঙে পালালেন আরেকজন

গভীর রাতে পুলিশের হানা, বরুড়ায় ১,৪০০ ইয়াবাসহ গ্রেপ্তার দুই; বেড়া ভেঙে পালালেন আরেকজন

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা  :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত


সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

সাদুল্লাপুরে জোনার ফাউন্ডেশনের উদ্যোগে ৩শ শিক্ষার্থীকে ফলজ গাছের চারা বিতরণ

আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত


চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

চমেকের ন্যায্যমূল্যের দোকানে ওষুধের বাড়তি দাম!

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত


আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আলীকদম বাজারে শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান, ড্রেন পরিষ্কারে ৩ দিনের সময়সীমা

আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত


গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

গফরগাঁওয়ে অসহায় পরিবার কে অবরুদ্ধ করে জমি দখলের পাঁয়তারা: চলাচলের রাস্তা বন্ধ করে প্রাননাশের হুমকি

আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত


বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ১৩ কিশোরকে দেওয়া হলো অভিভাবকের জিম্মায়

আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর